1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

নতুন বিতর্কে সারিকা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে
নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেত্রী ও মডেল সারিকা। তার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। বুধবার সারা দিন মানিকগঞ্জে একটি বিজ্ঞাপনে অংশ নেওয়ার কথা ছিল সারিকার। কিন্তু হুট করে শিডিউল ফাঁসিয়ে দেন সারিকা। এ প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, ‘সব কিছুই চূড়ান্ত ছিল। সারিকার সঙ্গে কথা ছিল আগের দিন সন্ধ্যায় ইউনিটের গাড়িতে সে মানিকগঞ্জ যাবে। তারপর আমরা একটা রিহার্সেলের পর ভোরেই শুটিং করব। সে অনুযায়ী আমরা সন্ধ্যায় বেরিয়ে যাই। কিন্তু সারিকার কোনো খোঁজ পাইনি। ’ আরিয়ান বলেন, ‘এরপর রাত ১টা পর্যন্ত সারিকার সঙ্গে ফোনে কোনো যোগাযোগ করতে পারিনি। এতে উপায় না পেয়ে লোকসানের ভয়ে ক্লায়েন্ট পূর্ণিমা আপাকে সারিকার বদলে কাস্টিং চূড়ান্ত করেন। তারপর পূর্ণিমা শুটিং সম্পন্ন করেন। ’ এই বিজ্ঞাপনটি নির্মিত হচ্ছে বৈশাখ ও ঈদকে সামনে রেখে। এই বিজ্ঞাপনে সারিকার বদলে কাজ করছেন পূর্ণিমা এবং তার সহশিল্পী হিসেবে রয়েছেন চিত্রনায়ক ইমন। এ ব্যাপারে সারিকার মুঠোফোনে একাধিকার যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়। তবে তার ফেসবুকে বুধবার সন্ধ্যায় তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসই বিতর্ক তৈরি করেছে। এর আগ পর্যন্ত মনে হচ্ছিল সারিকাই শিডিউল ফাঁসিয়েছেন। কিন্তু তার ফেসবুক স্ট্যাটাস পুরো ঘটনাকে পাল্টে দিয়েছে। সেখানে সারিকা লিখেছেন, ‘শুটিং সেটে একদিন আগে ক্লায়েন্টের গাড়িতে করে মানিকগঞ্জ [যেখানে যেতে ১ ঘণ্টার বেশি সময় লাগে না আমার বাসা থেকে] যাওয়া এবং সেখানে আগের দিন ও রাতে তার সঙ্গে অবস্থান করার প্রস্তাব প্রত্যাখ্যান করা কি কোনো অপরাধের কথা হতে পারে? এটা কি পেশাদারিত্ব?’ সারিকা এই স্ট্যাটাসে কারও নাম উল্লেখ না করলেও সংশ্লিষ্ট বিজ্ঞাপনের মূল ক্লায়েন্ট একটি কসমেটিক কোম্পানির চেয়ারম্যান। এ প্রসঙ্গে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সারিকার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন। তিনি বলেন, ‘এটা একদম ভিত্তিহীন। এর আগে আমরা কলকাতার শুভশ্রীকে নিয়েও কাজ করেছি। তারা কেউ আমার নামে এ ধরনের বাজে অভিযোগ করেননি। সারিকা নিজের দোষ ঢাকার জন্য আমার নামে বাজে কথা ছড়াচ্ছেন। তার যদি আমাদের সঙ্গে যেতে সমস্যা থাকত সে তো ফোনে আমাদের জানাতে পারত। কিন্তু কোনো ধরনের যোগাযোগ সে করেনি। অনেক কষ্টের পরে পূর্ণিমাকে দিয়ে কাজটি করাচ্ছি। তারপরও সারিকা না আসায় আমার অনেক লোকসান গুনতে হচ্ছে। সবচেয়ে বড় কথা সে আমার সম্মান নষ্ট করার চেষ্টা করছে। ’ ঘটনা আসলে কোনটা সত্য সেটা তারাই ভালো জানেন। তবে ইন্ডাস্ট্রির জন্য এ ধরনের ঘটনা মোটেও সুখকর নয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!