1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই -ডেপুটি স্পিকার - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই -ডেপুটি স্পিকার

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ৭৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা তথা আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি। তিনি আর ও বলেন বিএনপি, জামায়াত ক্ষমতায় এলে আখের গোছানোর চেষ্টা করে আর আওয়ামীলীগ ক্ষমতায় এসে দেশের মানুষের উন্নয়নে কাজ করে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের অনেক উন্নয়ন হয়েছে। আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় এলে দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিনত হবে। গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউপির মানিকগঞ্জ বাজারে গত শনিবার রংপুর বিভাগের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ত্রিমোহনী খেয়াঘাট- উল্ল্যাসোনাতলা পর্যন্ত সড়ক পাকা করন কাজের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কচুয়া ইউনিয়নের আ’লীগ সভাপতি মহির উদ্দিন আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বকুল, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুুদু, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মির্জা রফিকুল আলম প্রমুখ। এছাড়াও ওই দিন বাংলাবাজার-চোরকাটা ব্রিজ পর্যন্ত রাস্তা নির্মান কাজ ও ভরতখালী ইউনিয়ন আয়োজিত কর মেলা এবং এসকেএস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি। এসময় উপস্থিত ছিলেন এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাসেল আহম্মেদ লিটন, ভরতখালী ইউপি চেয়ারম্যান শামছুল আজাদ শীতল, অধ্যক্ষ আফজাল হোসেন প্রমুখ।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!