1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
দুদকে গোয়েন্দা ইউনিট হচ্ছে : দুদক কমিশনার - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল

দুদকে গোয়েন্দা ইউনিট হচ্ছে : দুদক কমিশনার

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ১২৫ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশনের (দুদুক) কমিশনার এএফএম আমিনুল ইসলাম বলেছেন, দুর্নীতিবাজদের খুঁজে বের করতে এবার নিজস্ব গোয়েন্দা ইউনিট করতে যাচ্ছে দুদক। দুদকের পঞ্চবার্ষিকীর কৌশলগত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রাধিকার তালিকায় এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। দুদক কর্মকর্তাদের পাশাপাশি এ গোয়েন্দা ইউনিটও তথ্য-উপাত্ত সংগ্রহ এবং অভিযোগের অনুসন্ধান করবে।
রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজশাহী ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন দুদকের পরিচালক (তদন্ত) মনিরুজ্জামান, দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান ও রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
আমিনুল ইসলাম বলেন, ‘এখন থেকে দুর্নীতিবাজরা আর তাদের কালো টাকা লুকিয়ে রাখতে পারবে না। এজন্য দুদক নিজস্ব গোয়েন্দা ইউনিট করছে। দুদকের নিজস্ব গোয়েন্দা সদস্যরা তথ্য সংগ্রহ করে সেগুলো আমাদের দেবেন এবং আমরা দুর্নীতির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবো’। তিনি বলেন, দুর্নীতি বিষয়ক প্রকৃত তথ্য -উপাত্ত সংগ্রহ করা এবং তদন্ত কার্যক্রমের গতিশীলতা বাড়াতে গোয়েন্দা ইউনিট গঠন করা হচ্ছে। দিন দিন দুদক শক্তিশালী হচ্ছে। এরমধ্যে দুদক ৪৫০ জন কর্মকর্তা ও কর্মচারিকে গ্রেপ্তার করেছে। গোয়েন্দা ইউনিট গঠনের পর সংখ্যা আরো বাড়বে।
আলোচনা শেষে বিভাগের শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!