1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাসপাতালে অনুপস্থিত থেকেও বহাল তবিয়তে কর্মকর্তা। মুক্তিযোদ্ধার অভিযোগে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ পলাশবাড়ীতে ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ ও নির্বাচনী আলোচনা সভা পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম

দিল্লীর ৩ পৌরসভার নির্বাচনে ভারতের ক্ষমতাসীন বিজেপি জয়ী

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
  • ৪০ বার পড়া হয়েছে

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি রাজধানী দিল্লীর তিন পৌরসভার নির্বাচনে আম আদমি পার্টি (এএপি) ও কংগ্রেসকে ধরাশায়ী করে জয়লাভ করেছে।
দিল্লীর উত্তর, দক্ষিণ ও পূর্ব তিন পৌরসভার সবকটিতেই বিজেপি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে। গত রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এএপি দ্বিতীয় ও কংগ্রেস তৃতীয় স্থানে রয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।
বিজেপি প্রধান অমিত শাহ সংবাদমাধ্যমকে বলেন, ‘এ নির্বাচনে বিজেপির জয়ের জন্য আমি দিল্লীর ভোটারদের ধন্যবাদ জানাচ্ছি। দিল্লীর জনগণ নেতিবাচক রাজনীতি পরিহার করেছে।’
এদিকে পৌরসভা ভোটে বিপর্যয়ের পর এএপি হারের সব দায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ওপর চাপিয়েছে।
এপিপি’র দিল্লীর মন্ত্রী গোপাল রায় বলেন, ‘দিল্লীর তিন পৌরসভা নির্বাচনে ইভিএম জালিয়াতি বিজেপি’র জয়লাভের ক্ষেত্রে সহায়তা করেছে।
দিল্লীর উপ-মুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া বলেন, ইভিএম কারসাজি ছাড়া এসব নির্বাচনে বিজেপি’র জয়লাভ সম্ভব ছিল না।
এদিকে এই ফলাফলের কারণে দিল্লীর কংগ্রেস সভাপতি এবং সাবেক মন্ত্রী অজয় মাকেন আজ পদত্যাগ করেছেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft