1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

দিল্লি মেট্রোতে ‘পাকিস্তানি’ বলে বৃদ্ধকে অপমান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে

তাঁকে দেখতে নাকি ‘মুসলিম’দের মতো। আর সে কারণে এক বৃদ্ধকে মেট্রোর আসনে বসতেই দিলেন না দুই যুবক।

ট্রেনে উঠে প্রবীণ নাগরিকদের জন্য সংরক্ষিত সিটে বসতে চেয়েছিলেন ওই বৃদ্ধ। কিন্তু তাঁকে ওই ধরনের আক্রমণের শিকার হতে হয়। এই ঘটনায় সোশ্যাল মিডিয়া তোলপাড়।

ঘটনাটা ঠিক কী?

গত সপ্তাহে মেট্রোতে উঠে ওই বৃদ্ধ প্রবীণ নাগরিকদের জন্য সংরক্ষিত সিটে বসতে যান। দেখেন সেই সিটে এক যুবক বসে আছেন। সঙ্গে তাঁর বন্ধুও ছিলেন। বৃদ্ধ ওই যুবককে সিট ছেড়ে দিতে বলেন। কিন্তু তিনি কোনও উত্তর না দিয়ে চুপ করেই সিটে বসে থাকেন। বৃদ্ধ ফের যুবককে উঠে যেতে বললে তাঁকে ওই যুবক ‘পাকিস্তানি’ বলে অপমান করেন। অভিযোগ, ওই যুবক ও তাঁর সঙ্গী বৃদ্ধকে বলেন, “কেন উঠব? এই সিট হিন্দুস্তানিদের জন্য, পাকিস্তানিদের জন্য নয়!” যুবকদের এই মন্তব্যে অন্য যাত্রীরা অবাক হয়ে যান।

কেন ওই বৃদ্ধকে পাকিস্তানী বলা হল? ওই যুবকদের দাবি, তাঁর মুখে দাড়ি থাকলেও কোনও গোঁফ ছিল না। কাজেই তাঁরা ওই বৃদ্ধকে মুসলমান হিসাবে চিহ্নিত করে অমন মন্তব্য করেন। ওই ট্রেনেই ছিলেন অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অব ট্রেড ইউনিয়ন-এর সর্বভারতীয় সম্পাদক সন্তোষ রায়। যুবকদের সঙ্গে ওই বৃদ্ধের যখন আসন নিয়ে বচসা চলছে, এগিয়ে আসেন সন্তোষবাবু। ওই দুই যুবককে সিট ছেড়ে দেওয়ার কথা বলতেই তাঁর কলার ধরে হুমকি দেওয়া হয়। তাঁকেও বলেন, “এখানে কেন? পাকিস্তানে চলে যান!”

মেট্রোটি খান মার্কেট স্টেশনে ট্রেন ঢুকতেই ওই দুই যুবককে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয়। তাঁদের পুলিশের হাতে তুলে দেন দেন যাত্রীরা। পান্ডারা থানায় তাঁদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়। পুলিশ যখন ওই দুই যুবককে নিয়ে যাচ্ছিল, তখন তাঁরা হুমকি দিয়ে বলেন, “আমাদের লোক আসছে!”

গোটা ঘটনাটি ফেসবুকে শেয়ার করেছেন অস ইন্ডিয়া প্রগ্রেসিভ উইমেন্স অ্যাসোসিয়েশন-এর সম্পাদক কবিতা কৃষ্ণাণ। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বয়ে যায়। যদিও পরে ওই দুই যুবক তাঁদের এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন। পরে জানা যায়, ওই বৃদ্ধ যুবকদের বিরুদ্ধে অভিযোগ তুলে নেন।সূত্র- আনন্দবাজার

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!