1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল ঘোষণা - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ

ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল ঘোষণা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
  • ১০৬ বার পড়া হয়েছে

ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৮ জাতির টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে মাশরাফি মুর্তজারা। এর আগে ১২ মে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় সামর্থ্যের সবটুকু নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।ডাবলিনে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডকে মোকাবিলা করতে ১৮ জনের দল চূড়ান্ত করেছে বাংলাদেশ, আর চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ১৫ জনের দল। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, আগামী ২৫ তারিখের মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার শেষদিন ছিল। কিন্তু এর আগে আয়ারল্যান্ড সফর থাকায় সময়ের আগেই দল ঘোষণা করেছে তারা।আগামী ২৬ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। সেখানে সাসেক্সের গ্রাউন্ডে দশ দিনের ক্যাম্পে অংশ নেবে লাল-সবুজরা। এরপর ডাবলিনে ১২ মে থেকে স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হবে তারা। সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ ম্যাচ হবে ২৪ মে। এরপর আবার ইংল্যান্ডে ফিরবে তারা। এক সপ্তাহ সময় পাবে প্রস্তুতির। এরই মধ্যে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।আগামী ১ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে তারা মোকাবিলা করবে ৫ জুন। আর ৯ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে গ্রুপের শেষ ম্যাচ। আয়ারল্যান্ড সফর শেষে চ্যাম্পিয়নস ট্রফি দলে বাদ পড়বেন নুরুল হাসান সোহান, নাসির হোসেন ও শুভাশীষ রায়। তাদের তিনজনের সঙ্গে স্ট্যান্ডবাই থাকবেন সাইফুদ্দিন।

বাংলাদেশ দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব, রিয়াদ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, নাসির হোসেন ও শুভাশীষ রায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!