1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক গাইবান্ধায় জনঅবহিতকরণ সভা

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ৯৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক এক জনঅবহিতকরণ সভা সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। তথ্য কমিশন ও গাইবান্ধা সদর উপজেলা যৌথভাবে এই জনঅবহিতকরণ সভার আয়োজন করে।

সদর উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার এবং বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম, তথ্য কমিশনের সহকারি পরিচালক মো. সালাহ উদ্দিন সরকার। উন্মুক্ত আলোচনায় অংশ নেন গাইবান্ধা সদরের সহকারি কমিশনার (ভূমি) রওনক জাহান, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান টুলু, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ।

এই জনঅবহিতকরণ সভায় সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় তথ্য অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশকে দুর্নীতি মুক্ত করে উন্নয়ন তরান্বিত করতে প্রতিটি ক্ষেত্রে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!