1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
টেস্ট স্ট্যাটাস পাচ্ছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

টেস্ট স্ট্যাটাস পাচ্ছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭
  • ১২৬ বার পড়া হয়েছে

দুবাইতে চলছে আইসিসির বোর্ড সভা। বৃহস্পতিবার আয়ারল্যান্ডের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) খুশির সংবাদ শোনায় আইসিসি। শিগগিরই আফগানিস্তানের সঙ্গে আয়ারল্যান্ডও টেস্ট স্ট্যাটাস পেতে যাচ্ছে। পাশাপাশি আইসিসির পূর্ণ সদস্য পদও পেতে যাচ্ছে আইরিশরা।

এ বিষয়ে আয়ারল্যান্ড ক্রিকেটের সিইও ওয়ারেন ডিউট্রম বলেন, ‘জুনের ২২ তারিখ আমরা আইসিসির পূর্ণ সদস্য পদ পেতে পারি। এ ছাড়াও আরো বেশ কিছু খুশির খবর রয়েছে। আমরা আগেই সবকিছু ফাঁস করতে চাইনা। যে প্রক্রিয়ায় বিষয়টি এগোচ্ছে সেটার প্রতি আমাদের সম্মান রয়েছে। টেস্ট খেলুড়ে ১০ দেশ ১২ তে উন্নীত হতে যাচ্ছে। তবে মাত্র ৯টি দল নিয়মিত লিগ পদ্ধতিতে টেস্ট খেলার সুযোগ পাবে। সভায় সিদ্ধান্ত হয়েছে জিম্বাবুয়ে এই লিগের অংশ হচ্ছে না। তারা আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে। সে হিসেবে আফগানিস্তান ও আমরা শিগগিরই টেস্ট খেলুড়ে দেশ হতে যাচ্ছি।’

দুটি দেশই তাদের ঘরোয়া ক্রিকেটে এগিয়েছে। আয়ারল্যান্ড তো বেশি এগিয়েছে। তাদের নারী ক্রিকেট দল রয়েছে। ক্রিকেট তাদের পাঠ্যে পরিণত হয়েছে। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটেও তারা বেশ উন্নতি করেছে। নিয়মিত তারা ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ আয়োজন করছে। তাদের উন্নতি চোখ এড়ায়নি আইসিসিরও। তাইতো আয়ারল্যান্ডকে পূর্ণ সদস্য পদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

যেহেতু তারা টেস্ট খেলার সুযোগ পেতে যাচ্ছে। তাই আয়ারল্যান্ড তাদের স্টেডিয়ামগুলো ঢেলে সাজাতে যাচ্ছে। নিয়মিতভাবে আফগানিস্তানের সঙ্গে আয়ারল্যান্ডের টেস্ট ম্যাচ হতে পারে। পাশাপাশি বড় দলের বিপক্ষেও খেলার সুযোগ পেতে পারে তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!