1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

টি-২০ থেকে অবসরের ঘোষণা দিলেন মাশরাফি

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে

টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। চলমান শ্রীলংকা সফরে দু’টি টি-২০ হবে ছোট ফরম্যাটে মাশরাফির শেষ ম্যাচ। শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ শুরুর আগ মুহূর্তে এমন ঘোষণা দেন মাশরাফি।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে অবসরের কথা নিশ্চিত করে ম্যাশ লিখেন, ‘বাংলাদেশ টিমকে টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল এ ১০ বছরের বেশি সময় ধরে প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক গর্বের। আমি বিশ্বাস করি, বর্তমান দলটি একটি ভাল দল এবং দলে কিছু উদীয়মান খেলোয়াড় আছে। আমার ওপর আস্থা রাখার জন্য এবং আমাকে এত চমৎকার দলের নেতৃত্ব প্রদানের সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আমার সকল ভক্ত, পরিবার এবং বন্ধুদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে সবসময় সমর্থন করার জন্য। এই সুদীর্ঘ ক্যারিয়ারে উত্থান এবং পতন ছিল। আমি সবসময় চেষ্টা করেছি আমার ফ্যানদেরকে খুশি করার। আমি আমার প্রত্যেক ফ্যানে কাছে তাদেররকে প্রতি ম্যাচে খুশি করতে না পারার জন্য ক্ষমা চাইছি। এই মুহূর্তে দল হিসেবে আমরা ভাল খেলছি। আমি নিশ্চিত বাংলাদেশ সামনের দিনগুলোতেও ভাল ক্রিকেট খেলবে।
আমি মনে করি, টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়ার জন্য এটাই আমার উপযুক্ত সময় যাতে অনেক তরুণ উদীয়মান ক্রিকেটার তাদের প্রতিভা তুলে ধরতে পারে এবং বিসিবি তাদেরকে সঠিক দিক-নির্দেশনা দিতে পারে। আমি বাংলাদেশের টি-টোয়েন্টি টিমের নতুন অধিনায়ককে আগাম অভিনন্দন জানাই এবং আমি নিশ্চিত বাংলাদেশ ক্রিকেটের সেরা সময় সামনে আসবে।
‘শিগগিরই আবার দেখা হবে। সকলের জন্য আমার আন্তরিক ভালবাসা।’
২০০৬ সালে টি-২০ ফরম্যাটে অভিষেক ঘটে মাশরাফির। এরপর দেশের হয়ে ৫২টি ম্যাচ খেলেন তিনি। ব্যাট হাতে ৩৬৮ রান করার পাশাপাশি বল হাতে ৩৯ উইকেট নেন ম্যাশ।
অধিনায়ক হিসেবে (শ্রীলংকা সিরিজের আগ পর্যন্ত) বাংলাদেশকে ২৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ৩৩ বছর বয়সী মাশরাফি। তার নেতৃত্বে ২৭ ম্যাচে বাংলাদেশ ৯টি জয়ী হয়, ১৬টি পরাজিত হয়। পরিত্যক্ত হয় ১টি ম্যাচ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft