1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

গোবিন্দগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা : স্বামী পলাতক

  • আপডেট হয়েছে : রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে শনিবার মধ্যরাতে দুই সন্তানের জননী রেহেনা বেগম (২৫) কে পিটিয়ে হত্যা করেছে তার পাষান্ড  স্বামী আশরাফুল ইসলাম (৩৫)। স্বামীর পরকীয়ায় বাঁধা দেওয়ায় রেহেনাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে নিহতর মা  ফিরোজা বেগম  এ অভিযোগ করেন।

নিহত রেহেনা বেগম বগুড়ার শিবপুর উপজেলার নামা ধাওয়াগী পোড়ালি গ্রামের মৃত সোলায়মান আলীর মেয়ে । আশরাফুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের খিরিবাড়ী গ্রামের আব্দুল আলীর  ছেলে।

স্থানীয়রা জানান, আশরাফুল ইসলাম স্থানীয় এক মেয়ের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এতে তার ভাগ্নি রেহেনা বেগম বাঁধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।

এ ঘটনা কেন্দ্র করে শনিবার মধ্যরাতে রেহেনাকে ব্যাপক মারধর করে আশরাফুল। এতে সে মৃত্যুর কোলে ঢলে পড়লে তাকে তড়িঘরি করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করানো হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ অভিযোগের সত্যতা জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও আশরাফুলকে পাওয়া যায়নি। তবে তার প্রতিবেশি এনামুল হক জানান, এ ঘটনার পা থেকে আশরাফুল ও তার পরিবারের লোকজন আত্মগোপনে রয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার তদন্তকারি কর্মকর্তা নাজমুল হক জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সকাল ১১ টার দিকে রেহেনার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সিভিল সার্জন এর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!