1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় বিএনপির ২০ নেতাকর্মীর জামিন না মঞ্জুর - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

গাইবান্ধায় বিএনপির ২০ নেতাকর্মীর জামিন না মঞ্জুর

  • আপডেট হয়েছে : রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭
  • ৮৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ নাশকতা মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ২০ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মইনুল হাসান ইউসুব তাদের জামিন না মঞ্জর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের দায়ের করা এ নাশকতায় মামলায় ২৫ এপ্রিল গোবিন্দগঞ্জ পৌর যুবদলের সভাপতি লিপন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোকাদ্দেম হোসেন সজল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী এহসানুল কবীর রিপন, পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল মতিন প্রধান, যুগ্ম আহবায়ক আব্দুল মোন্নাফ চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক দেবাশিষ কুমার চাকী কাজল, ছাত্রনেতা জিুট মিয়া, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহান মন্ডলসহ ২৫ নেতাকর্মীকে ৫ বছর করে কারাদন্ড দেন আদালত।

একই সাথে প্রত্যেকের কাছ থেকে ১ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। সেই মামলায় সাজাপ্রাপ্ত ২৫ নেতাকর্মীর মধ্যে রোববার ২০ নেতাকর্মী আত্মসমর্পন করে আদালতে জামিন আবেদন করেন।

আদালত সুত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩০ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে গোবিন্দগঞ্জ এলাকায় পঞ্চগড়গামি একটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালায়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের ২৫ নেতাকর্মীকে আসামি করে দ্রুত বিচার আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় গত ২৫ এপ্রিল আদালত প্রত্যেককে ৫ বছর করে কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ডের আদেশ দেন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!