1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন ৮ ডিসেম্বর পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা

কোন চা পান করবো, দুধ চা নাকি রং চা?

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ এপ্রিল, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

কোন চা খাবো? এ প্রশ্নে অনেকেই দ্বিধায় পড়ে যান।আবার অনেকেই জানেন না, কোন চা খাওয়া স্বাস্থ্যের পক্ষে মূলত ভালো। সাধারণত তাৎক্ষণিকভাবে যে চা খেতে মন চায় সেটাই সবাই পছন্দ করে। কিন্তু প্রশ্ন কী আসে না, আসলে কোন চা খাওয়া উচিত?
জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় কয়েকজন ব্যক্তিকে পর্যায়ক্রমে রং চা, দুধ চা এবং গরম পানি খেতে দেওয়া হয়। গবেষণায় দেখা গেছে, রং চা রক্তনালীর প্রসারণ ঘটায় যা উচ্চরক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত জরুরী।
বার বিখ্যাত পত্রিকা নিউইয়র্ক টাইমস-এর একটি বিজ্ঞান বিষয়ক ক্রোড়পত্রের মাধ্যমে জানা যায়, দুধ মেশালে চায়ের উপকারী গুণগুলো কিছুটা কমে যায়। সে হিসেবে রং চা পছন্দ করা উচিত।
চায়ে আছে ট্যানিন নামক এক ক্ষতিকর উপাদান, যা গলার (খাদ্যনালি) ক্যানসারের কারণ হয়। চা পাতা বেশি জ্বাল দিলে এই ক্ষতিকর ট্যানিনের আবির্ভাব ঘটে। আবার এই চায়ে কিছুটা দুধ মেশালে ট্যানিনের ক্ষতির মাত্রা কমে আসে। দুধ চায়ের ট্যানিনকে আঁকড়ে ধরে এবং তাকে শরীরে মিশতে দেয় না।
সাধারণত আমাদের দেশে দোকানে যে সব চা পাওয়া যায়, সেসব চায়ের পাতা দীর্ঘক্ষণ ধরে জ্বাল দেওয়া হয়। ফলে তাতে ক্ষতিকর ট্যানিনের মাত্রা বেশি থাকে বলে সহজেই অনুমেয়। তাই দোকানে চা খেতে হলে রং চা না খেয়ে দুধ চা খাওয়াই উত্তম।
আর যেহেতু দুধ চা থেকে রং চা বেশি উপকারী তাই বাসায় খেলে পরিমিতি জ্বালে রং চা খাওয়াই ভালো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft