1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাসপাতালে অনুপস্থিত থেকেও বহাল তবিয়তে কর্মকর্তা। মুক্তিযোদ্ধার অভিযোগে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ পলাশবাড়ীতে ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ ও নির্বাচনী আলোচনা সভা পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম

‘একসঙ্গে সময় কাটাতে পছন্দ করি’

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৩৫ বার পড়া হয়েছে

অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সিনেমার পাশাপাশি দীর্ঘদিনের প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের সঙ্গে ছাড়াছাড়ি, এরপর কৃতি স্যাননের সঙ্গে প্রেম নিয়ে আলোচনায় রয়েছেন তিনি।

রাবতা সিনেমার শুটিংয়ের সময় থেকে সুশান্ত-কৃতির প্রেমের গুঞ্জন চাউর হয়। গত জানুয়ারিতে জন্মদিনে নিজের গাড়িতে কৃতিকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। পরবর্তী তাদের সেই ছবি দিয়ে খবরও প্রকাশিত হয়। সেই সময় তাদের প্রেমের গুঞ্জন আরো জোরালো হয়।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে কৃতির সঙ্গে গাড়িতে ভ্রমণসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন সুশান্ত। সাক্ষাৎকারে এ অভিনেতা বলেন, ‘আমি গাড়ি কিনে কৃতিকে নিয়ে ঘুরতে বেড়িয়েছি বিষয়টি এমন না। যেদিন গাড়িটি পেয়েছি, সেদিনই একা ঘুরতে বেড়িয়েছিলাম। কিন্তু ওই সময় কেউ ছবি তোলেনি।’

সুশান্ত মনে করেন, তাকে ও কৃতিকে ঘিরে যে খবর প্রকাশিত হয়, সেগুলো খুবই মজার কিন্তু সত্য নয়। সুশান্ত বলেন, ‘আমাদের লড়াই, ব্রেকআপ এবং গাড়িতে ভ্রমণ সম্পর্কে সকল খবরই আমি পড়েছি। আমরা খুব ভালো বন্ধু। দুজনই দিল্লি থেকে এসেছি এবং খাবার খেতে ও একসঙ্গে সময় কাটাতে পছন্দ করি।’

আগামী ৯ জুন মুক্তি পাবে সুশান্ত-কৃতি অভিনীত ও দিনেশ বিজন পরিচালিত রাবতা সিনেমাটি। এছাড়া ড্রাইভ, রোমিও আকবর ওয়ালটার, চান্দা মামা ডোর কে সিনেমায় দেখা যাবে সুশান্তকে।

অন্যদিকে বর্তমানে বরেইলি কি বরফি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃতি। এতে তার বিপরীতে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft