1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ৭৭ বার পড়া হয়েছে

তিন হাজার ২৮৯ কোটি ৪৩ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি তহবিল থেকে পাওয়া যাবে দুই হাজার ৪১২ কোটি ৪৪ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থা নিজস্ব তহবিল থেকে যোগান দেবে ৩৪ কোটি ৫৯ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৮৪২ কোটি ৪০ লাখ টাকা পাওয়া যাবে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
পরিকল্পনামন্ত্রী জানান, পুলিশের সব সদস্যদের জন্য পরিপূর্ণ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এজন্য তিনি দেশের যেসব এলাকায় এখনও পুলিশের প্রয়োজনীয় আবাসন ব্যবস্থা নেই, সেসব এলাকার জন্য আলাদা করে প্রকল্প না নিয়ে সব এলাকার জন্য একসাথে একবারে বড় প্রকল্প গ্রহণ করতে বলেছেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতে ঝুুঁকিপ্রবণ উপকূলীয় এলাকায় সরকারিভাবে যেসব আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে, এই ভবনের ছাদের পানি ধরে রাখার জন্য ভবনের সাথে জলাধার নির্মাণ করতে বলেছেন প্রধানমন্ত্রী, যাতে জলাধারে বৃষ্টির পানি ধরে ব্যবহার করা যায়।
একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে-উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো প্রকল্প (সংশোধিত), এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৭ কোটি ৫১ লাখ টাকা। রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১৭২ কোটি ৯৮ লাখ টাকা। গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৫৯৯ কোটি ৭৪ লাখ টাকা। গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৪৭৬ কোটি ৩৯ লাখ টাকা। গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৫৯৮ কোটি ১০ লাখ টাকা। কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট- মিঠামইন সড়ক উন্নয়ন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১৩২ কোটি ৫৩ লাখ টাকা। বরিশাল মেট্রোপলিটন ও খুলনা জেলা পুলিশ লাইন নির্মাণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১৫২ কোটি ১০ লাখ টাকা। ময়মনসিংহ ও গোপালগঞ্জ দুটি স্বয়ংসম্পূর্ণ ১০ কিলোওয়াট এফ. এম বেতার কেন্দ্র স্থাপন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি ৮ লাখ টাকা।
বৈঠকে মন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রীগণ ও সংশ্লিষ্ট সচিববৃন্দ উপস্থিত ছিলেন।সূএ বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!