1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

উইজডেনের বর্ষসেরা খেলোয়াড় কোহলি

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

ক্রিকেটের বাইবেল ‘উইজডেনের’ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। উইজডেনের সম্পাদক লরেন্স বুথের লেখায় জানানো হয়, ‘২০১৬ সাল ছিলো কোহলির স্বপ্নের বছর।’ তাই ২০১৭ সালের সংস্করণে কভার পেজে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে জায়গা করে নেন কোহলি। বিশ্বব্যাপী জনপ্রিয় এই ক্রীড়া সাময়িকীর ১৫৪তম সংস্করণ প্রকাশ করা হয়।
২০১৬ সালে ১২ টেস্টে ১২১৫, ১০ ওয়ানডেতে ৭৩৯ ও ১৫ টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে ৬৪১ রান করেন কোহলি। টেস্টের গড় ৭৫ দশমিক ৯৩, ওয়ানডের গড় ৯২ দশমিক ৩৭ ও টি-২০র গড় ১০৬ দশমিক ৮৩ ছিলো। তাই তৃতীয় ভারতীয় হিসেবে উইজডেনের বর্ষসেরা খেলোয়াড় হতে মোটেও কাঠ-খড় পোড়াতে হয়নি কোহলিকে।
কোহলির আগে প্রথম ভারতীয় হিসেবে এই খেতাব পেয়েছিলেন মারকুটে ওপেনার বিরেন্দার শেবাগ। ২০০৮ ও ২০০৯ সালে দু’বার উইজডেনের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। শেবাগের পর দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে ২০১০ সালে উইজডেনের বর্ষসেরা খেলোয়াড় হন টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক শচীন টেন্ডুলকার।
কোহলিকে বর্ষসেরা নির্বাচন করার কারণ হিসেবে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সম্পাদক লরেন্স বুথ বলেন, ‘২০১৬ সাল স্বপ্নের মতোই কেটেছে কোহলির। ক্রিকেটের তিন ফরম্যাটে সবার চেয়ে অনেক বেশি গড় তার।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!