1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

আমিরাতে ম্যাসাজ স্পা’র নামে যৌন ব্যবসা : বাংলাদেশি তরুণী গ্রেফতার

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ম্যাসাজ স্পা’র আড়ালে যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশি এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। আবুধাবির ওই স্পা কেন্দ্রে পৌর কর্তৃপক্ষের আকস্মিক তদন্তে হাতে-নাতে তাকে গ্রেফতার করা হয়।

২৭ বছর বয়সী ওই বাংলাদেশি তরুণী এর আগে এক বাড়িতে বাচ্চা দেখাশোনার কাজ করেছিলেন। পরে গৃহকর্তার বাড়ি থেকে পালিয়ে গত বছরের এপ্রিলে পুরুষদের একটি ম্যাসাজ ও স্কিন কেয়ার স্পা’তে কাজ শুরু করেন।

পৌরসভার এক পরিদর্শক আকস্মিক অভিযানে ওই তরুণীর বিরুদ্ধে আবাসন আইন লঙ্ঘন ও একাধিক পৃষ্ঠপোষকের হয়ে কাজের অভিযোগ আনেন।

আবুধাবির পৃষ্ঠপোষকের বাসা থেকে পালিয়ে বাংলাদেশি এই তরুণী অবৈধ উপায়ে ম্যাসাজ স্পা’তে কাজ নেন; যেখানে তিনি অবৈধ ও অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। আবুধাবির প্রসিকিউটর বাংলাদেশি তরুণীর বিরুদ্ধে পতিতাবৃত্তির অভিযোগ গঠন করেছেন।

পাবলিক প্রসিকিউটরকে ওই পৌর পরিদর্শক বলেন, আকস্মিক পরিদর্শনে গিয়ে স্পা সেন্টারে অভ্যর্থনা কক্ষে এক চীনা নাগরিককে ও বারান্দায় কয়েকজন ভারতীয়কে দেখতে পান। তিনি বলেন, তিনি যখন তাদের পরিচয় পত্র দেখান; তখন স্পা সেন্টারের সব কর্মীই পালিয়ে যায়।

‘আমি স্পা সেন্টারের ভেতরে গিয়ে একাধিক রুমে নারীদের দেখতে পাই। আমি তাদের লেবার কার্ড দেখাতে বলি; তারা তা দেখাতে ব্যর্থ হয়। পরে আমি পুলিশকে ডেকেছি।’

সোমবার বাংলাদেশি ওই তরুণীকে আদালতে তোলা হয়েছিল। আগামী ২৭ এপ্রিল এ বিষয়ে মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!