1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

আবারো গণমাধ্যমের ওপর চড়াও হলেন ডোনাল্ড ট্রাম্প

  • আপডেট হয়েছে : রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭
  • ৪২ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট হিসেবে ১শ’ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে গণমাধ্যমের ওপর আবারো চড়াও হলেন ট্রাম্প।
পেনসিলভেনিয়া সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘তিনি একের পর এক প্রতিশ্রুতি রেখে যাচ্ছেন’ এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগ ও সমালোচনাকে ‘বাস্তবতার সাথে সম্পর্কহীন’ সাংবাদিকদের ‘মিথ্যা সংবাদ’ বলে খারিজ করে দেন।
হোয়াইট হাউজ ভিত্তিক সাংবাদিকদের বার্ষিক নৈশভোজ, হোয়াইট হাউজ করস্পন্ডেন্টস ডিনারে যোগ না দেয়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
১৯৮১ সালে রোনাল্ড রিগানের পর এই প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না।
এর আগে ট্রাম্পের জলবায়ু পরিবর্তন নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বড় শহরে সমাবেশ হয়েছে।
হ্যারিসবার্গে এক সমাবেশে ট্রাম্প বলেন, তার ১শ’ দিন নিয়ে গণমাধ্যম যেসব কথা বলেছে সেজন্যে তাদের ‘বিশাল বড়ো একটা গোল্লা দেয়া উচিত।’
উল্লসিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ওয়াশিংটনের ১শ’ মাইলের বেশি দূরে আসতে পেরে তিনি রোমাঞ্চিত।’
তিনি উপহাস করে বলেন, নৈশভোজের বিষয়ে ‘হলিউড তারকাদের একটি বড় দল এবং ওয়াশিংটনের গণমাধ্যম এখন নিজেদের সান্তনা দেয়ার চেষ্টা করছে’ এবং নৈশভোজটি হবে ‘খুবই নীরস।’
সর্বশেষ ১৯৮১ সালে মি. রেগান গুলিবিদ্ধ হবার পর পুরোপুরি সেরে না ওঠার কারণে এই নৈশভোজে অংশ নেননি।
ট্রাম্প তার সমাবেশে আরো বলেন, তার প্রথম ১শ’ দিন ছিল ‘খুবই উত্তেজনাকর এবং ফলপ্রসূ।’
সমাবেশে বক্তৃতাকালে বারাক ওবামার প্রশাসন সবকিছু ‘আগোছালো’ করে রেখেছিল বলে দাবি করেন ট্রাম্প।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে ‘একটি বড় সিদ্ধান্ত’ জানানো হবে।
আগে তিনি জলবায়ু পরিবর্তনকে ভাঁওতাবাজি বলে উড়িয়ে দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে তিনি প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরিয়ে নেবেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!