1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শুভেচ্ছা দূত হাবিবুল বাশার - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শুভেচ্ছা দূত হাবিবুল বাশার

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ৭৬ বার পড়া হয়েছে

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শুভেচ্ছা দূত মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের শুভেচ্ছা দূত হিসেবে ৮ জন তারকা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইসিসি। ওই দলে হাবিবুল বাশারের সঙ্গী হিসেবে আছেন অস্ট্রেলিয়ার মাইক হাসি, ভারতের হরভজন সিং, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, নিউজিল্যান্ডের শেন বন্ড, শ্রীলংকার কুমার সাঙ্গাকারা, ইংল্যান্ডের ইয়ান বেল ও পাকিস্তানের শহিদ আফ্রিদি।
শুভেচ্ছা দূতরা সবাই মিলে খেলেছেন এক হাজার ৭৭৪ ওয়ানডে, করেছেন প্রায় ৫২ হাজার রান, সেঞ্চুরি ৪৮টি, উইকেটে ৮৩৮টি। বাংলাদেশের সাবেক অধিনায়ক বাশার জাতীয় দলের হয়ে ১১১টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন। নেতৃত্ব দিয়েছেন ৬৯ ম্যাচে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন তিন আসরে ২০০০, ২০০২ ও ২০০৬ সালে।
শুভেচ্ছা দূত মনোনীত হওয়ায়র পর প্রতিক্রিয়ায় বাশার বললেন, ‘এটি আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। অনেক বড় ব্যাপার এটা। আমার জন্য অনেক বড় সম্মান। দেশের জন্যও সম্মানের। ক্যারিয়ার শুরু করার পর এতো বড় সম্মান মনে হয় পাইনি। আশা করি, টুর্নামেন্ট জমজমাট হবে। আমাদের দলও ভালো করবে। শুভেচ্ছাদূত হিসেবে ইভেন্টের বিভিন্ন প্রচারণামূলক কাজে অংশ নেবেন হাবিবুলরা। সূএ বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!