1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

অস্ট্রেলিয়াকে ‘মার্কিন প্রভুর গোলাম’ অ্যাখ্যা দিয়ে পরমাণু হামলার হুমকি উ.কোরিয়ার

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ৪৩ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, অস্ট্রেলিয়া যদি ‘মার্কিন প্রভুর গোলাম’ থেকে যায় তাহলে তারা উত্তর কোরিয়ার পরমাণু হামলার আওতায় চলে আসবে। -খবর পার্স টুডের।

পিয়ংইয়ং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ‘মারাত্মক হুমকি’ হয়ে দেখা দিয়েছে বলে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ মন্তব্য করার পর এ হুমকি দিল উত্তর কোরিয়া।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ আরো জানিয়েছে, অস্ট্রেলিয়া যদি উত্তর কোরিয়াকে কোণঠাসা ও শ্বাসরুদ্ধ করে ফেলার মার্কিন প্রচেষ্টাকে অনুসরণ করে তা হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত।

চলতি সপ্তাহের গোড়ার দিকে জুলি বিশপ বলেছিলেন, উত্তর কোরিয়া ‘পরমাণু অস্ত্র সক্ষমতা’ অর্জনের পথে রয়েছে এবং দেশটি এ অঞ্চলের জন্য ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত এখনই উত্তর কোরিয়ার গতিবিধি আটকে দেয়া।

বিশপের এ বক্তব্য ভালোভাবে নেয়নি উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র এসব বক্তব্যকে ‘আবর্জনার স্তুপ’ বলে প্রত্যাখ্যান করেন। তিনি অভিযোগ করেন, অস্ট্রেলিয়া ‘অন্ধভাবে এবং সোৎসাহে মার্কিন পদাঙ্ক অনুসরণ করছে।’

তিনি অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে কঠোরভাবে হুঁশিয়ার করে দিয়ে বলেন, আমেরিকার তোষামোদী করার আগে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল নিজের লাগামহীন জিহ্বা নিঃসৃত বাক্যগুলোর পরিণতি সম্পর্কে দুইবার ভাবা।এদিকে শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল আমেরিকার উত্তর কোরিয়া বিষয়ক নীতির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি পিয়ংইয়ং-এর ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের জন্য আবারো চীনের প্রতি আহ্বান জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!