1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সব জবাব ব্যাট হাতেই দিয়ে দিলেন সাকিব - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ইফতার বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

সব জবাব ব্যাট হাতেই দিয়ে দিলেন সাকিব

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭
  • ১৫৬ বার পড়া হয়েছে

হায়দরাবাদ টেস্টে অহেতুক শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসার পর সাকিব আল হাসানকে বলা হয়েছিলো, ‘আপনি কি একটু বদলাতে পারেন না? অন্তত ম্যাচ পরিস্থিতি বিবেচনায়?’ উত্তরে সাকিব বলেছিলেন, ‘আমি এভাবেই খেলি। এটা বদলালে আমি আর সাকিব থাকবো না।’

তার ওই মন্তব্যে চলছিলো নানামাত্রিক সমালোচনা। সাকিব বিদ্ধ হচ্ছিলেন সে সব তীর্যক কথায়। কিন্তু মুখে তেমন কিছু বলেননি। ব্যাট হাতে চেষ্টা করছিলেন বটে, তবে হচ্ছিলো না।

কিন্তু হয়ে গেলো কলম্বোতে। দ্বিতীয় দিন বিকেলের শেষ কয়েক বলে আট বলে ১৮ করে জন্ম দিয়েছিলেন নতুন সমালোচনার। ওই রকম অস্থির ব্যাটিং দেখে আবারও সরব হয়ে উঠেছিলেন তার সমালোচকরা। কিন্তু সাকিব কান দেননি কিছুতেই।

তৃতীয় দিনে এসে সাকিব দেখালেন তার টেস্ট ব্যাটিংয়ের সেরা ক্ষমতা। প্রথমে প্রথম সেশনে মুশফিককে নিয়ে গড়লেন ৯২ রানের দারুণ জুটি। মুশফিক আউট হয়ে গেলেও মোসাদ্দেককে পেলেন সাকিব। এবার জুটিতে এলো একশর বেশি রান।

জুটিতে একশ হওয়ার পর মোসাদ্দেক অভিষেকেই পেয়ে গেলেন দারুণ এক হাফ সেঞ্চুরি। এরপর সাকিব তুলে নিলেন পঞ্চম টেস্ট সেঞ্চুরি। সব সমালোচনার এক জবাব— এলো তার ব্যাট থেকেই। চার মেরে করা সেঞ্চুরির পর চোখ- মুখ উজ্জ্বল করে সাকিবের ব্যাট উঁচিয়ে ধরাই বুঝিয়ে দিলো এই সেঞ্চুরিটা ঠিক কী অর্থ বহন করে তার কাছে।

সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব। ১১৬ রান করে আউট হয়ে গেছেন তিনি। ততক্ষণে অবশ্য ৮০-এর বেশি লিড পেয়ে গেছে বাংলাদেশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!