1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মেসির গোলে চিলিকে হারালো আর্জেন্টিনা - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মেসির গোলে চিলিকে হারালো আর্জেন্টিনা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৬৯ বার পড়া হয়েছে

বিশ্বকাপ বাছাইপর্বের হাইভোল্টেজ ম্যাচে চিলিকে ১-০ ব্যবধানে হারিয়ে মূল্যবান তিন পয়েন্ট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। প্রথমার্ধেই পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন লিওনেল মেসি। পয়েন্ট টেবিলে চিলিকে টপকে শীর্ষ তিনে উঠে এসেছে আলবিসেলেস্তেরা।

বুয়েন্স আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ৪-৫-১ ফর্মেশনে দল সাজান কোচ এডগার্দো বাউজা। মেসি-আগুয়েরো-ডি মারিয়ার সামনে সেন্ট্রাল স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারেননি জুভেন্টাসের উঠতি ফরোয়ার্ড পাওলো দিবালা। নিষেধাজ্ঞার কারণে আর্তুরো ভিদালকে ছাড়াই মাঠে নামে চিলি। ইনজুরিতে দলের আরেক গুরুত্বপূর্ণ মিডফিল্ডার মার্সেলো ডিয়াজকে মিস করে তারা।ঘরের মাঠে খেলা শুরুর ৯ মিনিটের মাথায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। ডি-বক্সে অ্যাঙ্গেল ডি মারিয়াকে ট্যাকল করে হলুদ কার্ড দেখেন  চিলিয়ান মিডফিল্ডার হোসে পেদ্রো ফুয়েনজালিদা। স্পট কিক থেকে বল জালে পাঠাতে ভুল করেননি বার্সেলোনার প্রাণভোমরা মেসিনির্ধারিত সময়ের আগে আর চিলিয়ানদের ম্যাচে ফেরা হয়নি। ন্যূনতম ব্যবধানে খেলার নিষ্পত্তি ঘটে। শুরুর দিকে (৬ মিনিট) ভিজিটরদের একটি গোল অফসাইডের ফাঁদে পড়ে। অন্যদিকে, প্রথমার্ধের শেষদিকে ব্যবধান দ্বিগুন করার সুযোগ হাতছাড়া করেন আর্জেন্টাইন সেন্টারব্যক নিকোলাস ওটামেন্ডি।চিলিকে প্রায় সমতায় ফিরিয়ে এনেছিলেন আলেক্সিস সানচেজ। ঘণ্টা পার হওয়ার পর আর্সেনাল তারকার ফ্রি-কিক ফিরিয়ে দেয় ক্রসবার। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের তুলনায় দুর্দান্ত পারফরম্যান্সই উপহার দেয় ম্যাচে ফিরতে মরিয়া হুয়ান অ্যান্তোনিও পিজ্জির শিষ্যরা। কিন্তু, শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি।

১০ দলের পয়েন্ট টেবিলে ১৩ ম্যাচ শেষে পাঁচ থেকে তিনে উঠে এসেছে আর্জেন্টিনা। ৬ জয়, ৪ ড্র ও ৩ হারে তাদের সংগ্রহ ২২। আগের ২০ পয়েন্ট নিয়ে দুই ধাপ অবনমনে ছয়ে নেমে গেছে চিলি। সাত পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থানটা ‍আরও সুসংহত করলো ব্রাজিল (৩০)। সেলেকাওদের কাছে হেরে গেলেও দ্বিতীয় স্থান অক্ষুন্ন রেখেছে উরুগুয়ে (২৩)। চার নম্বরে কলম্বিয়া (২১) ও পাঁচে ইকুয়েডর (২০)।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!