মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

সোনাক্ষী ‘সিঙ্গেল’?

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ৭৬ বার পড়া হয়েছে

এ বছর বাগদান করার কথা ‘দাবাং’খ্যাত অভিনেত্রী সোনাক্ষী সিনহার। অনেকদিন ধরেই সোহেল খানের শ্যালক বান্টি সাচদেবের সঙ্গে গোপনে প্রেম করছিলেন সোনাক্ষী। এই বিষয়ে মিডিয়াতে বরাবরই নিরব ছিলেন নায়িকা। কিন্তু সেদিন নিজেকে ‘সিঙ্গেল’ দাবি করে ফের আলোচনায় এলেন সোনাক্ষী।

শোনা গিয়েছিলো, প্রেমিক বান্টি সাচদেবের সঙ্গে খুব শিগগিরই আংটি বদল করবেন এই নায়িকা। তবে ঘটনাটা ঘটলো ক’দিন আগে। ‘বদ্রিনাথ কী  দুলহানিয়া’র সাকসেস পার্টিতে নাকি চূড়ান্ত মদ্যপ ছিলেন সোনাক্ষী। সেখানে নিজেকে ‘সিঙ্গেল’ ঘোষণা করেন তিনি। তার এই ঘোষণায় সবাই কিছুটা অবাকই হয়।

বান্টির সঙ্গে সোনাক্ষীর এই সম্পর্কে নাকি মত নেই সোনাক্ষীর বাবা-মার। অথচ দুবাইতে একসঙ্গে নিউইয়ার সেলিব্রেশনও করেছিলেন বান্টি-সোনাক্ষী। ক’দিন আগে বান্টির বোনের জন্মদিনেও ওর মা কৃষ্ণা সচদেবের ৬০ বছরের জন্মদিন পার্টিতে দেখা গেছে সোনাক্ষীকে। হঠাৎ সোনাক্ষীর এই ঘোষণায় মিডিয়াতে শুরু হয়েছে গুঞ্জন।

তবে এই গুঞ্জনের পরোক্ষ জবাব দিলেন সোনাক্ষী। মুখে কিছু না বললেও এই প্রেমিক জুটিকে প্রকাশ্যে ঘুরতে দেখা গেছে ঘটনার পরের এক সন্ধ্যায়। মিডিয়াকে ‘সব ঠিক আছে’- এমনটাই জানাতে চাইছেন তিনি?

সোনাক্ষী ও বান্টির প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১২ সালে। সোনাক্ষীর বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তির বিষয়টি দেখতেন বান্টি। সুস্মিতা সেন, নেহা ধুপিয়ার সঙ্গেও এককালে ডেট করতেন ডিভোর্সি বান্টি। গত বছর শোনা গিয়েছিলো, এই ফেব্রুয়ারিতে বাগদান করবেন সোনাক্ষী-বান্টি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft