1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

শেষ টেস্ট জিততে চায় ভারত ও অস্ট্রেলিয়া

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ১১৭ বার পড়া হয়েছে

প্রথম তিন ম্যাচ শেষে সমতা থাকায় আগামীকাল থেকে শুরু হওয়া চতুর্থ ও শেষ টেস্ট জিতে সিরিজ জয় করতে উন্মুখ হয়ে আছে ভারত-অস্ট্রেলিয়া দু’দলই। জয়ের লক্ষ্য নিয়েই ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় সিরিজের শেষ টেস্ট খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। এ ম্যাচ দিয়েই প্রথমবারের মত এ মাঠে গড়াচ্ছে টেস্ট ক্রিকেট।
২০১৩ সালে ওয়ানডে দিয়ে অভিষেক হয় ধর্মশালা স্টেডিয়ামের। এরপর সেখানে আরও দু’টি ওয়ানডে অনুষ্ঠিত হয়। তবে ইতোমধ্যে ৮টি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ হয়েছে এ মাঠে। তবে এখন পর্যন্ত কোন টেস্ট ম্যাচে লড়াই হয়নি, পাহাড় দিয়ে ঘেরা নয়নাভিরাম স্টেডিয়ামটিতে।
এবার সুন্দরের পূজারি ধর্মশালাতেই টেস্ট ম্যাচের তুমুল লড়াইয়ে নামতে যাচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ম্যাচ জিতে গেলেই বোর্ডার-গাভাস্কার ট্রফি হাতে তুলবে জয়ী দল। আর এ ম্যাচও যদি ড্র হয়, তবে বোর্ডার-গাভাস্কার ট্রফি থেকে যাবে অস্ট্রেলিয়ার কাছে। কারণ দেশের মাটিতে গেল সিরিজটি জিতেছিলো অস্ট্রেলিয়াই।
তবে চতুর্থ ও শেষ টেস্ট শুরুর আগে কথার বারুদ অব্যাহত রেখেছিলো ভারত ও অস্ট্রেলিয়াবাসী। শুধুমাত্র খেলোয়াড়রাই নন, মিডিয়াও মেতেছে লড়াইয়ে। ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সাথে তুলনাও করেন অসি মিডিয়া। অবশ্য এতে কোন প্রতিক্রিয়া জানাননি কোহলি। মাথা ঠান্ডা রেখেছেন মাঠে সব সময় উত্তেজিত থাকা কোহলি।
গেল তিন ম্যাচে ব্যাটের চেয়ে আচার-আচরণেই বেশি উত্তেজিত ছিলেন কোহলি। প্রতিপক্ষ অধিনায়ক স্টিভেন স্মিথ ও অসি ড্রেসিং রুম নিয়েই বেশি কথা বলতে হয়েছে তাকে। ব্যাট হাতে নিজেকে একেবারেই মেলে ধরতে পারেননি গেল চার সিরিজে ১টি করে ডাবল-সেঞ্চুরি হাঁকানো কোহলি। চলমান সিরিজে মাত্র ৪৬ রান করেছেন কোহলি। ভারত দলপতির এমন ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন দলের তিন নম্বর ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। রাঁচি টেস্টে ২০২ রান করা পূজারা বলেন, ‘বিশ্বসেরা ব্যাটসম্যানদের ফর্ম নিয়ে দল কখনো চিন্তা করে না। আমরাও করছি না। কোহলি বিশ্বসেরা খেলোয়াড়। যেকোন সময় বড় ইনিংস খেলার সামর্থ্য রাখে সে। এছাড়া দলের প্রত্যেকটা খেলোয়াড়কে দারুণভাবে উৎসাহিত করে যাচ্ছে সে। এটাই দলের জন্য অনেক বেশি পাওয়া। দলের জন্য যা যা করার প্রয়োজন, সে তাই করছে। অধিনায়ক হিসেবে নিজের সেরাটাও দিচ্ছে কোহলি। তাই আমরা এসব নিয়ে ভাবছি না। আমাদের ভাবনা জুড়ে শেষ টেস্ট। এ ম্যাচ আমরা জিততে চাই এবং সিরিজ জয় করতে চাই।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!