1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

রাজধানীতে ফ্লাইওভারের গার্ডার ছিটকে পড়ে নিহত ১

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ৬৭ বার পড়া হয়েছে

রাজধানীর মালিবাগে রেলগেট সংলগ্ন ফ্লাইওভারের গার্ডার ক্রেন দিয়ে তুলতে গিয়ে নিচে ছিটকে পড়ায় স্বপন নামে এক পথচারী (৪৩) নিহত হয়েছেন। পা হারিয়েছেন এক প্রকৌশলী ও আরেক পথচারী। রবিবার দিবাগত রাতে নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটেছে। আহত দু’জন এখন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহতদের মধ্যে একজন তমা কনস্ট্রাকশনের প্রকৌশলী পলাশ। অন্য পথচারীর নাম নুরুন্নবী (৪০)। দুর্ঘটনার সময় দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন প্রকৌশলী পলাশ। আর উৎসুক দৃষ্টিতে নির্মাণকাজ দেখছিলেন পথচারী দু’জন। ঘটনাস্থলে আছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের সদস্যরা গার্ডার সরানোর কাজ করছেন।
তমা কনস্ট্রাকশনের কর্মচারী রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ফ্লাইওভারের ওপর ক্রেন দিয়ে নিচ থেকে একটি গার্ডার ওঠানো হচ্ছিল রবিবার দিবাগত রাত সোয়া ২টায়। হঠাৎ সেটা ছিটকে নিচে পড়লে এ দুর্ঘটনা ঘটে। তখন তিনজনেরই পায়ের হাঁটুর নিচে কাটা পড়ে। প্রকৌশলী পলাশ বাঁ-পা, নুরুন্নবী ডান পা ও অজ্ঞাত পথচারী বাঁ-পা হারিয়েছেন। রাত ৩টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় স্বপনের মৃত্যু হয় ঢামেক হাসপাতালে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া খবরটি সংবাদ মাধ্যম কে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তিনজনেরই প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হতাহতের সংখ্যা আরও আছে কিনা তা আপাতত জানা নেই। আমরা খোঁজ নিচ্ছি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!