1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ভোডাফোন-আইডিয়া এক হয়ে বৃহত্তর অপারেটর

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ৬৯ বার পড়া হয়েছে

ব্রিটিশ টেলিকম কোম্পানি ভোডাফোন ও আইডিয়া একীভূত হয়ে ভারতের বৃহত্তর মোবাইল অপারেটরে পরিণত হয়েছে। দুই জায়ান্টের এক হওয়াতে ভারতজুড়ে তাদের গ্রাহক সংখ্যা দাঁড়ালো ৪০০ মিলিয়ন অর্থাৎ ৪০ কোটি।

সোমবার (২০ মার্চ) তারা আনুষ্ঠানিকভাবে এক হওয়ার পক্ষে যৌথ বিবৃতি দিয়েছে। এর ফলে তারা দেশটির ৩৫ শতাংশ বাজার একাই দখলে রাখতে পারবে। দিন দিন আরও সেবার মান বৃদ্ধি করে বাড়াবে গ্রাহক সংখ্যাও।

একীভূত হয়ে ভোডাফোন ৪৫ দশমিক ১ শতাংশ মার্কেট শেয়ার নেবে, আইডিয়ার থাকছে ২৬ এবং বাকি শেয়ার পাবলিক সেক্টরে। পুরোপুরি একত্রে কাজ শুরু করতে লাগবে আরও বছর খানেক বলেও বিবৃতিতে জানানো হয়।

২৬ কোটি ৫৯ লাখ গ্রাহক নিয়ে বর্তমানে দেশটিতে ভারতি এয়ারটেল আছে শীর্ষে।

চলতি বছরের শুরু থেকেই দুই কোম্পানির এক হওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়। দেশটির টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্টরা মনে করছেন, ভারতের ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির মালিকানাধীন নতুন অপারেটর রিলায়েন্স জিওকে প্রতিযোগিতায় হারাতে একীভূত উদ্যোগ সক্ষম হচ্ছে।

ইতোমধ্যে রিলায়েন্স জিওকে পেছনে ফেলতে ভোডাফোন ইন্ডিয়া এবং আইডিয়া সেলুলারসহ ভারতি এয়ারটেল কল ও ডাটা চার্জ কমাতে বাধ্য হয়েছে।

দেশটিতে ১০টিরও বেশি মোবাইল অপারেটর কোম্পানি একশ কোটি গ্রাহকের জন্য কাজ করে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!