1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ২ শতাধিক শরণার্থীর মৃত্যুর আশঙ্কা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৭৭ বার পড়া হয়েছে

লিবিয়া উপকূলের অদূরে নৌকা ডুবে দুই শতাধিক শরণার্থী মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্পেনের একটি সাহায্যকারী সংস্থা একথা জানিয়েছে।
প্রোঅ্যাক্টিভা অপেন আর্মস নামের ওই সাহায্যকারী সংস্থা জানায়, তারা ডুবে যাওয়া দুটি নৌকার কাছ থেকে পাঁচটি লাশ উদ্ধার করে। প্রতিটি নৌকায় শতাধিক লোক চড়তে পারে।
ইতালি কোস্ট গার্ডও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইতালি কোস্ট গার্ডের এক মুখপাত্র এই ঘটনায় পাঁচ জনের মৃত্যু নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কোন নৌকা থেকেই তাদের কাছে সাহায্য চাওয়া হয়নি।
সহায়তা সংস্থাটির নারী মুখপাত্র লানুজা বলেন, লোক বোঝাই নৌকাদুটি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ২৪০ শরণার্থী মারা গিয়ে থাকতে পারে। প্রায়ই এভাবে নৌকায় করে ঝুঁকিপূর্ণভাবে মানব পাচার করা হয়।
সংস্থাটি তাদের ফেসবুক পেইজে লিখেছে, ‘আমরা সমুদ্র থেকে পাঁচটি লাশ উদ্ধার করেছি।’
লিবিয়া থেকে ইতালি হয়ে বিপুল সংখ্যক শরণার্থী ইউরোপে যাওয়ার চেষ্টা করে। তবে চলতি বছর তুরস্ক ও গ্রীসের রুটটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বিপদসংকুল সমুদ্র পথে ইতালি পৌঁছানো শরণার্থীর সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে।
ইতালি কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, বিগত কয়েক দিনের মধ্যে তারা এ ধরনের ৪০টির বেশি উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!