1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

বিএনপির সময়েই বাংলাদেশে ১২৫টি জঙ্গি সংগঠনের সৃষ্টি হয়েছে : হানিফ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৯৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ (এমপি) বলেছেন, বিএনপি-জামায়াত জোটের পৃষ্ঠপোষকতায় দেশে ১২৫টি সন্ত্রাসী, জঙ্গি ও উগ্র মৌলবাদি সংগঠনের সৃষ্টি হয়েছে। বিগত জোট সরকারের সময়েই বাংলাদেশে জঙ্গি উত্থান হয়েছে।
বিএনপিকে ঘায়েল করতেই সরকার দলটির উপর জঙ্গিবাদের অপবাদ চাপাচ্ছে, বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের প্রেক্ষিতে আজ সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কুষ্টিয়া পিটিআই রোডস্থ নিজ বাসভবনে ক্যান্সার, লিভার সিরোসিসসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় রোগীদের মাঝে চেক বিতরণকালে তিনি এই কথা বলেন।
জঙ্গি দমনে আইনশৃংলা বাহিনী যখন কঠোর পদক্ষেপ নেয়, ঠিক তখনই বিএনপির পক্ষ থেকে এমন বক্তব্য আসে উল্লেখ করে হানিফ বলেন, মূলত তারাই বিভিন্ন সময়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
জঙ্গি দমনের ক্ষেত্রে বিএনপির এত আপত্তি কেন, এই প্রশ্ন তুলে তিনি বলেন, বিএনপির জঙ্গিদের পক্ষ নিয়ে বক্তব্যই প্রমাণ করে বাংলাদেশে যত জঙ্গি সংগঠন আছে তাদের সকলের সাথে বিএনপির একটা যোগসূত্রতা রয়েছে।
হানিফ আরও বলেন, বিএনপি যতই মায়া কান্না করুক না কেন, দেশের জনগণের নিরাপত্তার জন্য জঙ্গি দমনে সরকার জিরো টলারেন্স নিয়ে চিরতরের জন্য জঙ্গি নির্মূল করবেই।
এ সময় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সহ-সভাপতি শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক রুহুল আযম, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজু আহমেদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!