1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

বর্ণাঢ্য আয়োজনে গাইবান্ধায় দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : জেলা ছাত্রলীগের শুভেচ্ছা

  • আপডেট হয়েছে : বুধবার, ২৯ মার্চ, ২০১৭
  • ৭৭ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা বিনিময়, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বুধবার গাইবান্ধায় আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী ২০১৭ পালিত হয়। আমাদের সময়ের জেলা প্রতিনিধি এসব কর্মসূচীর আয়োজন করে।
সকাল ১০টায় প্রধান অতিথি পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রায় স্থানীয় সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক, রাজনৈতিক, উন্নয়ন ও নারী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠের ছাত্রছাত্রী ও ঐতিহ্যবাহি সুরবাণী সংসদের শিশু শিল্পীরা সুসজ্জিত সাজে ‘দেশ ও জাতির অহংকার’ গান গেয়ে সড়ক মাতিয়ে তোলে। অনুষ্ঠানে শিশুরা যেমন খুশি সেজে এতে অংশ নেয়।
পরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সহ-সভাপতি নুরুজ্জামান প্রধান, অমিতাভ দাশ হিমুন ও যুগ্ম সম্পাদক সিদ্দিক আলম দয়ালকে ফুলেল শুভেচ্ছা জানান আমাদের সময়ের জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক।
প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হকের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সহ-সভাপতি নুরুজ্জামান প্রধান, যুগ্ম সম্পাদক সিদ্দিক আলম দয়াল, আমাদের সময়ের জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, সুন্দরগঞ্জ প্রতিনিধি রেদওয়ানুর রহমান, সাদুল্যাপুর প্রতিনিধি এইচ.আর হিরু, জেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মুকুল মোল¬া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রেসক্লাবের সহ-সভাপতি অমিতাভ দাশ হিমুন। পরে সংগীত ও নৃত্য পরিবেশন করেন সুরবাণী সংসদের শিল্পী মাসুদ মেহেদী, তোফাজ্জল, সবুজ, মমিন, মোস্তফা, মিমতা, সেজ্যোতি, ফাহিম, প্রাচী, অনন্যা ও ফাহিমা। তবলায়- সুজয় ও লাসেন মন্দিরায় আব্দুল বারী এবং কিবোডে মিলন। সংগীতানুষ্ঠানের উপস্থাপন করেন সাংবাদিক উত্তম সরকার।
বক্তারা আমাদের সময়ের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় এবং জাতীয় অগ্রগতিতে পত্রিকাটি বিশাল ভূমিকা পালন করছে। পত্রিকাটি আগামীতে আরও এগিয়ে দেশের শীর্ষ স্থানে পৌছে যাবে।
এদিকে আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে পত্রিকা ও জেলা প্রতিনিধি খায়রুল ইসলামকে শুভেচ্ছা জানান। বুধবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাহাদ মাহমুদ রনি ও শাহরিয়ার আহমেদ শাকিলের নেতৃত্বে আবু নাসের মানিক, বাবু, ফারুক ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!