1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

ফেসবুকে যোগীর ছবি পোস্ট, মামলা খেলেন নারী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ৬৮ বার পড়া হয়েছে

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি পোস্ট করায় বেঙ্গালুরুর এক নারীর বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল বুধবার রাজ্য পুলিশের পক্ষ থেকে ফৌজদারি মামলাটি করা হয়।

ফেসবুকের পোস্টকে ‘আপত্তিকর ও নিম্ন রুচির পরিচায়ক’ বলে দাবি করেছে রাজ্য পুলিশ।

রাজ্য পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) এস রবি জানান, প্রথমে ওই নারীর বিরুদ্ধে অভিযোগ করেছিল বিজেপির যুব মোর্চার কর্মীরা। পরে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে ওই ফৌজদারি মামলাটি করে।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) এস রবি জানান, প্রভা এন বেলাভাঙালা নামে এক নারীর বিরুদ্ধে ফেসবুক পেজে আপত্তিকর পোস্টের অভিযোগ তোলেন বিজেপির যুব মোর্চার কর্মীরা। এ সম্পর্কে থানায় লিখিত অভিযোগে বলা হয়, ওই নারী ‘অশ্লীল, পরিবর্তিত ও বিকৃত’ ছবি পোস্ট করেছেন।

অতিরিক্ত কমিশনার আরো জানান, এত সব অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মানহানি, ধর্মীয় প্রেক্ষাপট ব্যবহার করে বিদ্বেষ ছড়ানোর জন্য ওই নারীর বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা হয়। অন্যদিকে তথ্যপ্রযুক্তি আইনে গুজব ছড়ানোর অভিযোগে ওই নারীর বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।

বেঙ্গালুরু নগরী যুব মোর্চার সভাপতি সপ্তগিরি গৌদা অভিযোগে বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মুখ্যমন্ত্রীর (যোগী আদিত্যনাথ) ছবি বিকৃত করা হয়েছে। এটি অত্যন্ত মানহানিকর।

গত সপ্তাহে উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথ দায়িত্ব নেওয়ার পর পরই নানা বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত হচ্ছেন তিনি। তাঁর দায়িত্ব নেওয়ার দিনই বন্ধ করা হয়েছে উত্তর প্রদেশ রাজ্যের জয়পুর শহরের একটি গরুর মাংসের হোটেল।

ক্ষমতায় বসার আগেও বিভিন্ন মন্তব্য করে সমালোচনায় পড়েছিলেন যোগী আদিত্যনাথ। ভারতের সংখ্যালঘুদের মধ্যে যোগব্যায়ামের বিরোধিতাকারীদের দেশত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি। এ ছাড়া বলিউড তারকা শাহরুখ খানকে পাকিস্তানের সন্ত্রাসী নেতা হাফিজ আল সাঈদের সঙ্গেও তুলনা করেছিলেন তিনি।

যোগী বিভিন্ন মুসলিমবিদ্বেষী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!