1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘পুলিশ নাকি জঙ্গি নিয়ে খেলা করছে’

  • আপডেট হয়েছে : রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ১১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, একটি মহল জঙ্গিবাদের পক্ষে বিবৃতি দিচ্ছে। পুলিশ জঙ্গিদের হত্যা করতে চায় না। তারা বলছেন আমরা নাকি জঙ্গি নিয়ে খেলা করছি। সব বিষয়ে বিবৃতি দেওয়া যায় না। জঙ্গিবাদ নিয়ে কোনো রাজনীতি করবেন না। এটা দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়।

রোববার দুপুরে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিংয়ের বিশাল সমাবেশে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই মহলটি মিথ্যাচার করেই যাচ্ছে। ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে পার্বত্য শান্তি চুক্তি করেছিল। তখন তারা প্রকাশ্য মিটিংয়ে বলেছিলেন শান্তিচুক্তির মাধ্যমে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে। ২০১৩ সালে দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা গেছে এমন মিথ্যাচার করে তারা দেশব্যাপী নাশকতা সৃষ্টি করেছিল।

আইজিপি আরও বলেন, জনগণ ও পুলিশ একসঙ্গে কাজ করার যে সংস্কৃতি তাই হচ্ছে কমিউনিটি পুলিশিং। হাজার হাজার অভিযান চালিয়ে, কোটি টাকার মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের গ্রেফতার এবং হাজারও মামলা দিয়েও মাদকের ভয়াবহতা রোধ করা সম্ভব নয়। সে ক্ষেত্রে সামাজিক সচেতনতা সৃষ্টি ও নাগরিকদের দায়িত্ববোধ সৃষ্টিতে কাজ করবে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা।

তিনি বলেন, থানা থেকে টাউট বাটপার ও দালালদের সরাতে হবে। জনগণ সরাসরি পুলিশের কাছে যাবে তাদের সমস্যার কথা বলবে। জনগণের সাথে পুলিশের কোনো দূরত্ব থাকবে না। পুলিশ-জনগণের মধ্যে সেতুবন্ধন সৃষ্টির মাধ্যমে সুস্থ সমাজ গঠনই কমিউনিটি পুলিশিংয়ের মূল উদ্দেশ্য।

পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিংয়ের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!