1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ মার্চ, ২০১৭
  • ১২৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার ভোর ৫টা ৫৯ মিনিটে স্থানীয় শহীদ মিনারে ৩১ বার তোপর ধ্বনির এবং শহীদদের প্রতি শ্রদ্ধা ও আত্মার মাখফিরাত কামনা করে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। শহীদ মিনারের পাদদেশে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলছুম স্মৃতি, সংসদ সংসদ্য ডাঃ ইউনুস আলী সরকারের পক্ষে, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, প্রেসক্লাব, গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, জেলা পিকআপ (যান্ত্রিক) পরিবহন মালিক সমিতি, স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের সমূহের নেতৃবৃন্দের নেতৃত্বে পুস্পমাল্য অর্পন করেন। ভোরেই স্থানীয় সড়ক ও জনপথ, খায়রুলের দিঘিরপাড় বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন। দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল, সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারী, ব্যবসা-প্রতিষ্ঠান ও বাসা-বাড়ীতে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯টায় স্থানীয় এস.এম মডেল হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলছুম স্মৃতি। সকাল সাড়ে ৯টায় স্কাউড, গালর্স গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে, সকাল ১১টায় স্থানীয় সিমেনা হলে মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনালেখার উপর প্রামান্যচিত্র প্রদর্শন। দুপুরে স্থানীয় এস.এম মডেল হাইস্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎকার ও আলাচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলছুম স্মৃতি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কোহিনুর আকতার বানু শিফন, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, হাড়-জোড়, পঙ্গু ও বাতরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ডাইরেক্টর ডা. শাহ্ মোঃ ইয়াকুব-উল-আজাদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, শহিদুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, আজাদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ সাইফুলার রহমান তোতা চৌধুরী, আলী রেজা মোস্তফা গোলাপ, জাসদ সভাপতি সাংবাদিক নুরুজ্জামান প্রধান, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি শেখ শামছুজ্জোহা আহম্মেদ হিটু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস ও গাইবান্ধা জেলা পিকআপ (যান্ত্রিক) পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মাদ সেলিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!