1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

নেপালের প্রধানমন্ত্রীর সাথে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৭৮ বার পড়া হয়েছে

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের সাথে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। স্পিকার আগামী মাসের ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিতব্য ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৩৬তম এসেম্বলি সম্পর্কে নেপালের প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
স্পিকার বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের ফলে আর্থ-সামাজিক ক্ষেত্রে নারীর ইতিবাচক উন্নয়ন হয়েছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ ও নেপালের পদক্ষেপের কথা উল্লেখ করে স্পিকার বলেন, এর ফলে দু’দেশের নারীরা আরো এগিয়ে যেতে সক্ষম হবে।
তারা এ সময়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারী শিক্ষা, জেন্ডার সমতা, দু’দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার, দু’দেশের সংসদ সদস্য পর্যায়ে অভিজ্ঞতা বিনিময়সহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!