1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৭৩১টি শিক্ষকের পদ শূন্য

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ৯৯ বার পড়া হয়েছে

দিনাজপুর থেকে মাহবুবুল হক খান: দিনাজপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৭৩১ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে ৪৪৪টি প্রধান শিক্ষক ও ২৮৭টি সহকারী শিক্ষক রয়েছে। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক না থাকায় এসব বিদ্যালয়ের প্রশাসনিক ও স্বভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার ১৩টি উপজেলায় নতুন জাতীয়করণকৃত বিদ্যালয়সহ ১৮৪৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষকসহ অনুমোদিত পদ ৮ হাজার ৪৯৯টি। প্রধান শিক্ষকের অনুমোদিত ১৮৪৬টি পদের মধ্যে কর্মরত আছেন ১৪০২ জন। শূন্য পদ ৪৪৪টি। আর সহকারী শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে ৭৩৮৪টি, কর্মরত আছেন ৭০৯৭জন। শূন্য পদ ২৮৭টি। সব মিলে ৭৩১টি শিক্ষকের পদ শূন্য রয়েছে।

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অধীন ১৩ উপজেলায় অফিস কর্মকর্তা-কর্মচারীর ৩০টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে উপজেলা শিক্ষক অফিসারের শূন্য পদ ২টি। এছাড়া সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের ৬০টি পদের মধ্যে ২টি পদ, ১৩ জন উচ্চমান সহকারী-কাম-হিসাবরক্ষক পদের মধ্যে ৫টি পদ, অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটরের ২০টি পদের মধ্যে ৩টি পদ, হিসাব সহকারী ১৩টি পদের মধ্যে ৬টি পদ, এমএলএসএস ১৩টি পদের মধ্যে ৬টি পদ, একজন গাড়ী চালক ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এমএলএসএস ৮টি পদের মধ্যে ৬টি পদ শূন্য রয়েছে।

প্রয়োজনীয় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক না থাকায় এসব বিদ্যালয়ের প্রশাসকি কার্যক্রমসহ স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া অফিস কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
এ ব্যাপারে দিনাজপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ জামান জানান, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং অফিস কর্মকর্তা-কর্মচারীর শূন্য পদের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিক্ষক পোল থেকে ও নতুন নিয়োগের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। আশা করি দ্রুত শিক্ষক সংকটসহ অফিস কর্মকর্তা-কর্মচারী সংকটের সমাধান হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!