1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ

দলগতভাবে খেললেই সফল হবে বাংলাদেশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭
  • ৬২ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কার সাথে টেস্টে দলগতভাবে খেলতে পারলে বাংলাদেশ জয় পাবে বলে আশাবাদী সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

গলে প্রথম টেস্টে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ দল।

দুই ম্যাচের এই টেস্ট সিরিজে বহুদিন পর টেস্টে ফিরে এসেছেন পেসার মুস্তাফিজুর রহমান। ২০১৫ সালে সর্বশেষ দুটি টেস্ট খেলেছিলেন তিনি।

অন্যদিকে অধিনায়ক মুশফিকুর রহিম খেলছেন শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে। তার জায়গায় উইকেট কিপিং করবেন লিটন দাস।

উইকেট কিপিং থেকে সরিয়ে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে মুশফিকের খেলা বেশ আলোচিত হয়েছে সম্প্রতি। অধিনায়কত্ব, উইকেট কিপিং এবং ব্যাটিং তিনটি দায়িত্ব তার ওপর বেশি চাপ ফেলতে পারে এনিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

“আমার মনে হয় না এটা কোন সমস্যা। সাঙ্গাকারা, ম্যাককুলাম, ধোনি এরা সেটা করেছেন। কিন্তু আমার মনে হয় মুশফিকের ক্যারিয়ারটা দীর্ঘায়িত করার জন্য, ব্যাটিংয়ের দিকে বেশী কনসান্ট্রেট করার জন্য হয়তো একটু চাপ কমাতে একজন এক্সট্রা উইকেট কিপার নেয়া হয়েছে”। বলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং উইকেট কিপার খালেদ মাসুদ পাইলট।

গত ভারত টেস্ট থেকে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন হয়েছে মুস্তাফিজুর রহমান এবং লিটন দাস ছাড়াও দলে এসেছেন শুভাশিষ রায়। বাদ পড়েছেন সাব্বির রহমান, কামরুল ইসলাম রাব্বি এবং তাইজুল ইসলাম।

খালেদ মাসুদ বলেন, উইকেট যদি স্লো থাকে এবং বল ঘুরে তাহলে মুস্তাফিজ ভালো করতে পারে।

তার মতে, দলীয় শক্তির দিক থেকে বর্তমানে শ্রীলংকা এবং বাংলাদেশের মধ্যে খুব বেশি পার্থক্য নেই।

“নিউজিল্যান্ড এবং ভারতে অনেকেই হয়তো ব্যক্তিগতভাবে ভালো করেছে, কিন্তু দলগতভাবে পারফর্ম করতে পারেনি। কিন্তু একটা দিনে যদি ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিনটি দিকেই ভালো করতে পারে তাহলেই সাকসেস আসবে”।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!