1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

ট্রাক-পিকআপের সংঘর্ষে চালক, সহকারী নিহত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

মাগুরা সদর উপজেলার বেলনগর এলাকায় ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন পিকআপভ্যানের চালক ও ট্রাকচালকের সহকারী। তাঁদের মধ্যে পিকআপভ্যানের চালকের নাম জানা যায়নি। ট্রাকচালকের সহকারীর নাম আবদুল হামিদ (৩০)। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার মধ্য সত্যপুর গ্রামে।

নিহত দুজনের লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মাগুরার রামনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা জানান, ভোরে মাগুরার বেলনগর এলাকায় একটি ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পিকআপচালক। পরে আহত অবস্থায় ট্রাকচালকের সহকারী আবদুল হামিদকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।

এএসআই আরো বলেন, সড়কে অত্যধিক কুয়াশায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ট্রাকটি রেখে পালিয়ে গেছেন চালক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!