1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

ট্রাক উল্টে নিহত ১০

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় পণ্য বোঝাই একটি  ট্রাক উল্টে নারী ও শিশুসহ ১০জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। তাৎক্ষনিকভাবে তাদের কারও পরিচয় জানা যায়নি।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার মেহয়রাবাড়ি এলাকায় শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ময়মনসিংহগামী ওই ট্রাকটি রাস্তার পাশে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম উজ্জ্বল জানান, টানা তিন দিনের ছুটি পেয়ে ঢাকা থেকে ময়মনসিংহগামী পণ্য বোঝাই ওই ট্রাকটিতে স্বল্প আয়ের মানুষগুলো কম টাকায় পরিবার-পরিজন নিয়ে বাড়ি ফিরছিল।

কিন্তু অতিরিক্ত বোঝাই ওই ট্রাকটি শুক্রবার ভোরে ভালুকার  মেহয়রাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে চাপা পড়ে ঘটনাস্থলেই ১০জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুটি শিশু, ৩জন নারী ও পাঁচজন পুরুষ।

খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

সংস্কার কাজের জন্য মহাসড়কটির চারলেনের মধ্যে দুইলেন বন্ধ থাকায় প্রায়ই এ স্থানটিতে সড়ক দুর্ঘনায় প্রাণহানির ঘটনা ঘটছে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!