1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

টিজারে ঢুকে পড়লেন পরিচালক!

  • আপডেট হয়েছে : শনিবার, ২৫ মার্চ, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

নতুনত্ব বা ব্যতিক্রম দেখাতে ফার্স্টলুক টিজারে ঢুকে পড়লেন পরিচালক নিজে। মুক্তি প্রতীক্ষিত ‘অন্তর জ্বালা’ ছবির বেলায় এমনটি ঘটেছে। জনপ্রিয় নির্মাতা মালেক আফসারী এটি তৈরি করেছেন।

মালেক আফসারী গুণী ও সফল ও তারকা নির্মাতা। এক সময় তার নামে ছবি চলতো বলে অনেকেই গল্প করেন। শুধু নায়ক-নায়িকা নয়, এই পরিচালকের নাম দেখেই হলে যেতেন দর্শক।

এখন ছবি তৈরি কমিয়ে দিয়েছেন তিনি। বিরতির পর শাকিব খান ও মাহিকে নিয়ে ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ছবিটি করেন। মাঝখানে হাতে নিয়েও জাজের ‘রক্ত’ ছবিটি ছেড়ে দেন। এবার আসছে পরী মনি-জায়েদ খান অভিনীত ‘অন্তর জ্বালা’। ধারনা করা হচ্ছে, ‘অভিনেতা’ জায়েদ ও ‘অভিনেত্রী’ পরীকে চেনা যাবে এই ছবিটিতে। কারণ এরই মধ্যে ‘ভিন্নতা’র ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে ছবিটিকে ঘিরে ব্যতিক্রমী কাণ্ড করলেন নির্মাতা। নায়ক-নায়িকাকে নিয়ে তৈরি দুই মিনিট ব্যাপ্তির টিজারের শেষে হাজির হলেন মালেক আফসারী নিজে। সদ্য প্রকাশিত টিজারটিতে তিনি দর্শককে ‘স্যালুট’ জানিয়েছেন।

‘প্রয়াত নায়ক মান্নার এক ভক্তকে নিয়ে ছবির গল্প। ছবিতে মান্না অভিনীত কিছু ছবির ফুটেজও দেখানো হবে। এই ছবির মধ্য দিয়ে মান্নাকে সম্মান জানাতে চাই’— ‘অন্তর জ্বালা’ ছবির মহরতে কথাগুলো বলেছিলেন পরিচালক মালেক আফসারী।

মন্দার বাজারেও ছবিটি নিয়ে দারুণ আশাবাদী তিনি। ‘অন্তর জ্বালা’ ফ্লপ হওয়ার কোনো কারণ নেই বলেও চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন সর্বোচ্চা পারিশ্রমিক নেওয়া নির্মাতা আফসারী।

‘এই ঘর এই সংসার’, ‘ধনী গরিব’, ‘ক্ষতিপূরণ’, ‘ঘৃণা’, ‘উল্টাপাল্টা’, ‘গীত’, ‘রাস্তার রাজা’, ‘লাল বাদশা’, ‘মরণ কামড়’, ‘মনের জ্বালা’ প্রভৃতি সুপারহিট ছবির স্রষ্টা মালেক আফসারীর ২৩ নম্বর নির্মাণ ‘অন্তর জ্বালা’। কিছু দিনের মধ্যে এটি দেশজুড়ে মুক্তি দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!