1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

আদিতমারীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা

  • আপডেট হয়েছে : সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ৬৭ বার পড়া হয়েছে

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে।

রোববার (১৯ মার্চ) রাত ৮টার দিকে আদিতমারী থানায় মামলাটি দায়ের করেন ওই সাংবাদিক।

এজাহার সূত্রে জানা গেছে, আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের রাস্তার পাশে লক্ষাধিক টাকার সাতটি গাছ কেটে ফেলেন স্থানীয় একটি চক্র। এ বিষয়ে সংবাদ পরিবেশন করতে ঘটনাস্থলে যান দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার আদিতমারী প্রতিনিধি রেজাউল করিম রাজ্জাক।

বিষয়টি জানতে পেরে ওই চক্রের হোতা কমলাবাড়ি কুমড়িরহাট এলাকার স্কুল শিক্ষক মৃত মতিয়ার রহমানের ছেলে মাহবুবার রহমান বাবু সাংবাদিক রাজ্জাককে রোববার (১৯ মার্চ) সকালে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালমন্দ করে হত্যার হুমকি দেন।

একই দিন বিকেলে সাংবাদিক রাজ্জাক বাড়ি থেকে প্রেসক্লাবের উদ্দেশে বের হলে মিলন এলাকায় গতিরোধ করে মোটারসাইকেলের তেলের লাইন খুলে আগুন ধরানোর চেষ্টা করে তারা। এসময় স্থানীয়রা এসে রাজ্জাককে উদ্ধার করেন।

এ ঘটনায় সাংবাদিক রাজ্জাক বাদী হয়ে-মাহবুবার রহমান বাবুকে আসামি করে আদিতমারী থানায় একটি এজাহার দায়ের করেন।
স্থানীয় আদিতমারী প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন জানান, জরুরি বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক থানায় এজাহার দায়ের করা হয়েছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায়  জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!