1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

অনুমোদন ছাড়া ঘর বানালে ৫০ লাখ টাকা জরিমানা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ৮০ বার পড়া হয়েছে

জমিতে নিজের ঘরসহ যেকোনো স্থাপনা নির্মাণে অনুমোদন লাগবে। অনুমোদন ছাড়া জমির কোনো পরিবর্তন আনা যাবে না। অনুমোদন না নিয়ে স্থাপনা নির্মাণ বা কোনো ধরনের পরিবর্তন ঘটালে পাঁচ বছরের জেল ও পঞ্চাশ লাখ টাকা জরিমানার বিধান থাকছে।

এ বিধান নিয়েই করা হয়েছে নগর ও অঞ্চল পরিকল্পনা আইন, ২০১৭-এর খসড়া। সোমবার মন্ত্রিসভার বৈঠকে ওই আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সভার সভাপতিত্ব করেন।

ওই আইনের আওতায় ২৫ জনের একটি উপদেষ্টা কমিটি থাকবে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী হবেন এর প্রধান। মহানগর, জেলা, পৌরসভাসহ দেশের যেকোনো এলাকার জমির অবস্থার পরিবর্তন করতে হলে অনুমোদন ও ছাড়পত্র নিতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘ভূমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা ও অপব্যবহার রোধ করতে এ আইন করা হচ্ছে। জমিতে বাড়িঘর নির্মাণ, শিল্প-কারখানা স্থাপনসহ অন্য যেকোনো কাজে ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ওই উপদেষ্টা পরিষদের অনুমোদন নিতে হবে।’

শফিউল আলম জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যেভাবে অনুমোদন দিচ্ছে, সেভাবে দেবে। পরিষদ গঠনের পর ওই দুই সংস্থাকে নির্দেশনা দেওয়া হবে। একইভাবে অন্য এলাকার ক্ষেত্রে কী করণীয় তা পরে ঠিক করা হবে।

আইনটির কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হবে কি না জানতে চাইলে শফিউল আলম বলেন, ‘ভূমির অপব্যবহার রোধ করতে ওই আইন করা হয়েছে। এটি জনবান্ধব। এতে কোনো হয়রানি হবে না।’

এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে বালাইনাশক আইন ২০১৭ ও বস্ত্র আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়। শফিউল আলম বলেন, দুটি আইনই পুরোনো। তা হালনাগাদ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!