1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন

২০ বছর পর ফিরছেন অঞ্জু ঘোষ!

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭
  • ৩৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের এখন পর্যন্ত সবচে’ ব্যবসা সফল ছবির নায়িকা তিনি। তবে দেশ ছেড়ে নতুন মোহে টালিগঞ্জে পাড়ি জমান ‘বেদের মেয়ে জোসনা’র নায়িকা অঞ্জু ঘোষ। সেখানে প্রথমদিকে অনেক ছবিতেই অভিনয়ে দেখা গেছে তাকে।

কিন্তু কোনো এক অজানা কারণে টালিগঞ্জের ছবি থেকে ছিটকে পড়েন অঞ্জু। কলকাতার যাত্রাশিল্পী হিসেবে মঞ্চ মাতাতে শুরু করেন তিনি। টালিগঞ্জের ফিম্মের খ্যাতনামা তারকারাও শীতের মৌসুমে যাত্রায় অভিনয় করে থাকেন। সিনেমার নায়িকা অঞ্জু তাদের সঙ্গে তাল মিলিয়ে বেশ নাম ডাক কামাতে থাকেন।

কিন্তু সেই সুখ বেশিদিন উপভোগ করতে পারেনি তিনি। কারণ বয়সের ভারে কমতে থাকে অঞ্জুর দর্শক চাহিদা। প্রধান চরিত্র থেকে মা-ভাবীর চরিত্রে কাজ করেন তিনি। এরপর চলে যান অবসরে। তবে এই দীর্ঘ পথচলায় বাংলাদেশে আসা হয়নি তার। এদেশের পত্র পত্রিকায় তাকে নিয়ে সংবাদ প্রকাশ হলে তেলে বেগুনে জ্বলে উঠেছেন সব সময়ই। যদিও তার এই চটে যাবার পেছনে কারণটাও যৌক্তিক।

কলকাতায় থাকলেও কখনো কখনো তাকে নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে ঢাকায় এসেছেন অঞ্জু। কোনো এক আত্মীয়ের বাড়িতে চুপি সারেই সময় কাটাচ্ছেন তিনি। এ ব্যাপারে সিনিয়র অভিনেত্রীর ভাষ্য, বাংলাদেশ তার নিজের দেশ। তাহলে নিজের দেশে আসলে কেনো তাকে লুকিয়ে আসতে হবে!

প্রায় ২০ বছর আগে দেশ ছাড়েন অঞ্জু। শোনা যাচ্ছে, ফের বাংলাদেশের ছবিতে অভিনয় করবেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও নাম লেখাবেন। চলতি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশর গুণী পরিচালক সাইদুর রহমান সাইদ কলকাতায় অঞ্জুর সঙ্গে দেখা করেন। এ সময় ওই ছবির সম্ভাব্য নায়ক পলাশও ছিলেন। যিনি ‘কুসুমপুরের গল্প’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। আরো ছিলেন পরিচালক নাসির মিলন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft