1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

হালের বলদ না থাকায় শারিরিক কসরতে কাজ করছে কাজিপুরের কৃষকেরা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭
  • ৭৮ বার পড়া হয়েছে

ডিজিটাল বাংলাদেশে আধুনিক বিজ্ঞানের যুগে বৈজ্ঞানিক পদ্ধতিতে পাওয়ার টিলারের মাধ্যমে কৃষি জমিতে হাল-চাষের ব্যবহার চালু হওয়ায় দিন দিন বলদের হাল বিলুপ্ত প্রায়। কৃষকরা লাঙ্গল দিয়ে আর হাল-চাষ না করে পাওয়ার টিলারের মাধ্যমে হাল-চাষ করে কৃষি জমিতে চাষবাদ করে যাচ্ছে। এতে করে দেখা গেছে, টিলারের মাধ্যমে জমি সমান করতে না পারায় দিনমজুরা হালের বলদ সেজে মই দিয়ে জমি সমান করে যাচ্ছে। এতে করে দিনমজুরদের অঘাধ পরিশ্রম করতে হচ্ছে। আধুনিক বিজ্ঞানের এই যুগে হাল-চাষের ক্ষেত্রে পাওয়ার টিলারের ব্যবহার অনেকের নিকট ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে-ফিরে দেখা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে কৃষকরা পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করে নিয়ে ঘন কুয়াশাকে উপেক্ষা করে তিনজন দিনমজুর দিয়ে হালের বলদের ন্যায় মই দিয়ে জমি সমান করছেন। খাসরাজবাড়ী ইউনিয়নের কৃষক শাহজাহান আলী, রশিদ ও খালেক জানান, পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে যেমন সুবিধা রয়েছে, তেমনি অসুবিধাও রয়েছে। তারা জানান, টিলার দিয়ে দ্রুত জমি চাষ করে নেয়া যায় কিন্তু জমি সমান করা যায় না। এ জন্য প্রয়োজন হয় বলদের হাল বর্তমানে বলদের হালের তীব্র সংকট। এ কারণেই শ্রমিক দিয়েই জমি সমানের কাজ করতে হচ্ছে। এতে করে আমরা অর্থনিতিক ভাবে দারুণ ক্ষতিগ্রস্থ হচ্ছি।

এ ব্যাপারে কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমান যুগে ইঞ্জিন চালিত যানবাহনের মাধ্যমে জমি হাল-চাষসহ চারা রোপন পর্যন্ত করা হচ্ছে। পাওয়ার টিলারের মাধ্যমেও জমিতে মই দেয়া যায়। তবে কষ্ট হয়। আমরা আশা করছি, আগামী ২-৩ বছরের মধ্যে মই দেয়ার জন্যও ইঞ্জিন চালিত যানবাহন বের হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!