1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সুপ্রিম কোর্ট বারে আওয়ামীপন্থীদের ভরাডুবি - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি

সুপ্রিম কোর্ট বারে আওয়ামীপন্থীদের ভরাডুবি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ১৩২ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৭-১৮ সেশনের নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ মোট ৮টি পদে জয়ী হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)।

অন্যদিকে ক্ষমতাসীনদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) পেয়েছে ৬টি পদ।

সভাপতি পদে সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের আইন সম্পাদক আবদুল মতিন খসরুকে পরাজিত করে বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদীন নির্বাচিত হয়েছেন।  সম্পাদক পদে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক রবিউল আলম বুদুকে পরাজিত করে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা উপ-কমিটির সমন্বয়ক জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান শুক্রবার (২৪ মার্চ) সকালে এ ফলাফল ঘোষণা করেন।

নীল প্যানেলের অন্য পদে নির্বাচিতরা হলেন- সহ সভাপতি উম্মে কুলসুম বেগম রেখা ও সহ সম্পাদক শামীমা সুলতানা দিপ্তী। সদস্য পদে নির্বাচিতরা হলেন- আয়েশা আক্তার, মৌসুমি আক্তার, মুহাম্মদ হাসিবুর রহমান ও শেখ তাহসিন আলী।

সাদা প্যানেলের নির্বাচিতরা হলেন- সহ সভাপতি মো. অজিউল্লাহ, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম হিরু ও সহ সম্পাদক মো. শফিকুল ইসলাম। সদস্য পদে এ বি এম নুরে আলম উজ্জল,কুমার দেবুল দে ও মো.হাবিবুর রহমান হাবিব নির্বাচিত হন।

দু’দিনব্যাপী এ নির্বাচনে পাঁচ হাজার ৮১ জন ভোটারের মধ্যে মোট ভোট দিয়েছেন ৩ হাজার ৯২৮ জন।

গত বছরের (২০১৬-১৭) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ৮টি পদে জয়ী হন সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!