1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সবচেয়ে সুখী দেশ নরওয়ে - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি

সবচেয়ে সুখী দেশ নরওয়ে

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ১০০ বার পড়া হয়েছে

ডেনমার্ককে হটিয়ে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে স্ক্যান্ডানেভিয়ান দেশ নরওয়ে। সামাজিক বিশ্বাস, সাম্যাবস্থার মাধ্যমে নাগরিকদের অধিকারের উন্নতির বিষয়গুলো দেশটিকে এ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

২০১২ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে সাস্টেনেবল ডেভলপমেন্ট সল্যুশন নেটওয়ার্ক (এসডিএসএন) তালিকাটি করে আসছে। ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০১৭’ নামে নতুন এ রিপোর্টটি প্রকাশ হয় সোমবার (২০ মার্চ)।

১৫৫ দেশের ওপর করা এ রির্পোটে একইসঙ্গে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে অসুখী দেশের নামও। যেখানে সাব-সাহারান আফ্রিকান দেশের সঙ্গে রয়েছে সিরিয়া ও ইয়েমেনের নামও।

নরওয়ে ছাড়া সুখী দেশের তালিকায় শীর্ষ দশের বাকি দেশগুলো হলো- ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও সুইডেন।

এ তালিকায় ১৬ নম্বরে রয়েছে জার্মানি, যুক্তরাজ্যের অবস্থান ১৯, আর ফ্রান্স ৩১ নম্বরে। তবে একধাপ অবনমন হয়ে সুখী দেশের তালিকায় ১৪ নম্বরে নেমেছে যুক্তরাষ্ট্র।

আর অসুখী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে দক্ষিণ ‍সুদান। এ তালিকায় পরবর্তী দেশগুলো হলো- লাইবেরিয়া, গায়ানা, টঙ্গো, রুয়ান্ডা, তানজানিয়া, বুরুন্ডি ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।

সুখী দেশের তালিকা তৈরিতে যে ছয়টি বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে সেগুলো হলো- প্রতি ক্যাপিটায় মাথাপিছু গড় দেশজ উৎপাদন, উন্নত জীবনযাপন, স্বাধীনতা, মহত্ব, সামাজিক মূল্যবোধ এবং সরকারি ও ব্যবসা ক্ষেত্রে দুর্নীতির অনুপস্থিতির হার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!