শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

লন্ডনে হামলা ও হতাহতে শেখ হাসিনার শোক-নিন্দা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ৭৩ বার পড়া হয়েছে

লন্ডনের ব্রিটিশ পার্লামেন্ট ভবনের সামনে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এই খবর জানা যায়। ওই হামলায় নিহতদের স্বজনদের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। লন্ডনের স্থানীয় সময় বুধবার বিকেল পৌনে ৩টার দিকে ওয়েস্টমিনস্টার প্যালেসের কাছে ওয়েস্টমিনস্টার ব্রিজে এই হামলার সূত্রপাত হয়। এটিকে সন্ত্রাসী ঘটনা হিসেবে উল্লেখ করছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়- ব্রিটেনের পার্লামেন্টের সভাস্থল ওয়েস্টমিনস্টার প্যালেসে সন্ত্রাসী হামলার ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। অবশ্য প্রাথমিক ওই হামলায় হামলাকারীসহ ৪ থেকে ৫ নিহত হওয়ার খবর প্রকাশ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft