1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রুখতে চাই রুখতে হবে শ্লোগান নিয়ে ইভটিজিং মাদক বাল্য বিবাহ জঙ্গিবাদ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সচেতনতামূলক উদ্বুদ্ধকরণে গাইবান্ধায় মতবিনিময় সভা - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

রুখতে চাই রুখতে হবে শ্লোগান নিয়ে ইভটিজিং মাদক বাল্য বিবাহ জঙ্গিবাদ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সচেতনতামূলক উদ্বুদ্ধকরণে গাইবান্ধায় মতবিনিময় সভা

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ মার্চ, ২০১৭
  • ১৩৭ বার পড়া হয়েছে

ইভটিজিং মাদক বাল্য বিবাহ জঙ্গিবাদ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ এক মতবিনিময় সভা সোমবার জেলা শহরের আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠের চত্বরে অনুষ্ঠিত হয়। ‘রুখতে চাই রুখতে হবে’ এই শ্লোগান নিয়ে গাইবান্ধা পৌর কমিউনিটি পুলিশিং ফোরাম এই মতবিনিময় সভার আয়োজন করে।
এতে পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সাংবাদিক আবু জাফর সাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, জেলা মটর মালিক সমিতির সভাপতি মকবুল হোসেন, আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ নুরুল আলম, প্রধান শিক্ষক সুজা মিয়া, বিদ্যালয় শিক্ষার্থী রিয়াদ হাসান, মাইশা প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সু-শিক্ষায় এবং স্ব-শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে ওঠার উপর গুরুত্বারোপ করেন। ইভটিজিং মাদক বাল্য বিবাহ জঙ্গিবাদ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টিতে অভিভাবক ও শিক্ষকদের সচেতনতার উপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয়। পুলিশের পক্ষে এককভাবে এ সমস্ত সামাজিক সমস্যা অবক্ষয় নিরসন করা সম্ভব হবে না বিধায় জনবান্ধব কমিউনিটি পুলিশিং ব্যবস্থা গড়ে তুলে সামাজিক আন্দোলন করে তা প্রতিরোধ করতে হবে।
উল্লেখ্য, কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে পর্যায়ক্রমে এধরণের মতবিনিময় সভা অব্যাহত থাকবে বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft