1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

মেধা ও যোগ্যতা দিয়ে নারীকে এগিয়ে যেতে হবে : স্পিকার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৭১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মেধা ও যোগ্যতা দিয়ে সমাজের সকল বাধা পেরিয়ে নারীকে এগিয়ে যেতে হবে।
তিনি নারীদের সক্ষমতা বৃদ্ধির জায়গাগুলোতে কাজ করার আহবান জানিয়ে বলেন, নারীদের অগ্রগতির ইতিবাচক ফল শুধুমাত্র নারীরাই নয়, সমাজের সকলেই ভোগ করবে।
বৃহস্পতিবার নেপালে এভিডেন্স ফর পলিসি ডিজাইনের (ইপিওডি) উদ্যোগে ‘ওমেন এ্যান্ড ইকোনোমিক এমপাওয়ারমেন্ট’ শীর্ষক রিজিওনাল জেন্ডার পলিসি ডায়লগে প্যানেল আলোচনায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
নারীদের আত্মবিশ্বাস অটুট রেখে কঠিন সাধনার মাধ্যমে নিজদেরকে এগিয়ে নেয়ার আহবান জানিয়ে স্পিকার বলেন, বর্তমানে বাংলাদেশে নারীদের অর্জন দৃশ্যমান। এই অবস্থান শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রেই নয়, প্রতিটি ক্ষেত্রেই বিরাজমান।
নারীর জন্য যথেষ্ট সুযোগ উন্মুক্ত রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন কর্মকান্ডে নারীর অংশগ্রহণ বাড়াতে ফলপ্রসু পদক্ষেপ নিতে হবে। এজন্য নারীকে শিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ দিতে হবে বলেও তিনি মত প্রকাশ করেন।
বিশ্বে নারী উন্নয়নে বাংলাদেশ রোল মডেল উল্লেখ করে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদসমূহে নারীদের এমন উপস্থিতি বিশ্বে বিরল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমন্বিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ফলে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। সামাজিক সকল সূচকের উন্নতি এবং প্রবৃদ্ধির হার বাড়ছে।
তিনি আরো বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারী শিক্ষা, জেন্ডার সমতা, ব্যবসা বাণিজ্য প্রভৃতি বিষয়ে নেপাল ও বাংলাদেশের সংসদ সদস্য পর্যায়ে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয়দেশ লাভবান হতে পারে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!