1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ব্রিটিশ পার্লামেন্টে সন্ত্রাসী হামলা : পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

ব্রিটিশ পার্লামেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট এ খবর জানিয়েছে।

এদিকে, যুক্তরাজ্যের কিংস কলেজ হাসপাতালের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ওই হাসপাতালে আহত আটজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে ছয়জন পুরুষ ও দুজন নারী। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকি ছয়জনের অবস্থা অনেকটাই স্বাভাবিক।

যুক্তরাজ্যের পুলিশ ফেডারেশনের চেয়ারম্যান স্টিভ হোয়াইট বলেন, ‘বুধবার বিকেলের এ ঘটনার পর পুলিশ কর্মকর্তা পরিবারের সদস্যদের কী বলে বোঝাব, তার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না।’

প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলাকারী হিউনদাই আই৪০ মডেলের একটি প্রাইভেটকার চালিয়ে সেতুতে পথচারীদের ওপর তুলে দেন। এরপর রেলিংয়ের সঙ্গে এর ধাক্কা লাগে। সেখান থেকে ওয়েস্টমিনস্টার প্রাসাদের ফটকের ভেতরে চলে যান এবং এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন।

লন্ডনের পুলিশ জানিয়েছে, এটি সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। পার্লামেন্টের আশপাশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

বিবিসির সাংবাদিক লরা কুয়েনসবার্গ জানান, পুলিশ তাঁকে জানিয়েছে, পার্লামেন্ট সদস্যরা বলেছেন, তাঁরা তিন-চারটি গুলির শব্দ শুনেছেন।

পুলিশ সদর দপ্তর স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, ওয়েস্টমিনস্টার সেতুতে হামলার ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর তাদের জানানো হয়েছে। এঁদের মধ্যে একজন নারী মারা গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, হামলাকারী এশীয় বংশোদ্ভূত। তাঁর বয়স ৪০-এর কোঠায়। তাঁর হাতে আট ইঞ্চি লম্বা ছুরি ছিল। তিনি ওয়েস্টমিনস্টার সেতুতে প্রাইভেটকার চালিয়ে কয়েকজনের ওপর তুলে দেন। এতে দুজন রাস্তায় ও একজন নদীতে মারা যান। হামলাকারী সেতু পেরিয়ে ওয়েস্টমিনস্টার প্রাসাদে হামলা চালান। ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে হামলার সময় পার্লামেন্টে ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft