1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিনা পাসপোর্টে ভারত থেকে আসার পথে গ্রেপ্তার ২৪

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ৭৬ বার পড়া হয়েছে

বিনা পাসপোর্টে ভারত থেকে ফেরার পথে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তে ১৩ শিশুসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বুধবার দিবাগত রাতে ওই ২৪ জনকে গ্রেপ্তার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাতে ওই শিশু, নারী ও পুরুষদের মধ্য কুশখালী গ্রামে একটি জঙ্গলে জড়ো করে রাখা হয়। খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে বিজিবি।

কুশখালী বিজিবির তল্লাশিচৌকি (বিওপি) কমান্ডার নায়েক সুবেদার নাসিরউদ্দিন জানান, ১৩ শিশুকে নিয়ে ১১ নারী-পুরুষ কিছুদিন আগে ভারতে কাজের জন্য গিয়েছিল বলে জানিয়েছে। তাদের সবার বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার  লেবুছড়ি, ফুলতলি ও সালামিপাড়া গ্রামে। তাদের কাছে ভারতে যাতায়াতের জন্য কোনো বৈধ কাগজপত্র নেই।

বিজিবির এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের বিজিবি ৩৮ ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সাতক্ষীরা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলা করা  হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!