1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

বাংলাদেশ ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে : পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

রাজধানীর মতিঝিলস্থ বাংলাদেশ ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই এ তদন্ত কমিটি অগ্নিকান্ডের কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিল করবে বলে বৃহস্পতিবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় পুলিশ ও প্রশাসনসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মদ খান বৃহস্পতিবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে জানান, বাংলাদেশ ব্যাংকের ১৪ তলায় ফরেন পলিসি বিভাগের দক্ষিণ-পূর্ব কোণে এ আগুনের সূত্রপাত হয়। এতে ওই বিভাগের এক-তৃতীয়াংশ আগুনে পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তিনি আরো জানান, রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ১৪ তলায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের পর রাজধানী ও আশপাশের এলাকার দমকল বাহিনীর ১২টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দমকল বাহিনীর ৭০জন কর্মী অংশ নেন।
মতিঝিল থানার ডিউটি অফিসার এমদাদ হোসেন জানান, আগুন লাগার পরপরই কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
দমকল বাহিনীর ঢাকা বিভাগের উপ-পরিচালককে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!