1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ত্রিমাত্রিক ভিডিওচিত্রের উদ্বোধন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ত্রিমাত্রিক ভিডিওচিত্র নির্মাণ করেছে তথ্য মন্ত্রণালয়।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিশেষ উৎসাহে ভাষণটি ত্রিমাত্রিক ভিডিওচিত্রে ধারণ করা হয়েছে।
সোমবার বিকেলে রাজধানীর স্টার সিনেপে¬ক্সে জাতির পিতার ৭ মার্চের ভাষণের ত্রি-মাত্রিক ভিডিওচিত্র ‘পিতা’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এতে তথ্যমন্ত্রী ছাড়াও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও প্রধান তথ্য অফিসার কামরুন নাহার উপস্থিত ছিলেন।
এ সময় ইনু বলেন, ‘ইতিহাস যত জীবন্ত থাকবে, জাতি তত প্রাণবন্ত ও সজীব থাকবে।’
তিনি বলেন, ইতিহাসকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যুগোপযোগী করে নূতন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরী। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ত্রি-মাত্রিক ভিডিওচিত্র তারই একটি প্রোজ্জ্বল উদাহরণ। আমাদের ইতিহাসকে নূতন প্রজন্মের কাছে উপস্থাপনে এটি এক অসাধারণ উদ্যোগ বলেও তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপনী সংস্থা ‘মাত্রা’র প্রধান নির্বাহী অভিনেতা আফজাল হোসেনের তত্ত্বাবধানে ‘পিতা’র নির্মাণ সমাপ্তিতে চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ব্যবসাউদ্যোক্তা কাজী জসিমুল ইসলাম আয়োজিত এ প্রদর্শনীতে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক আনিসুল হক, বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালকদ্বয় সুরথ কুমার সরকার ও নাসির উদ্দিন আহমেদ, আবৃত্তিকার রোকেয়া প্রাচীসহ গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গণের বিশিষ্টজনেরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft